Saturday, April 4, 2026

ফের কলেজের উপরেই পরীক্ষার দায়িত্ব দেওয়া হতে পারে

Date:

Share post:

করোনা পরিস্থিতির (corona pandemic) সময় অনলাইনে পরীক্ষা (online examination) নেওয়া থেকে শুরু করে খাতা দেখা,  সব দায়িত্বই কলেজগুলির উপরে ছেড়েছিল বিশ্ববিদ্যালয়। যে ভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (calcutta university) স্নাতক স্তরের (graduation level examination) চূড়ান্ত বর্ষ, চূড়ান্ত ও অন্তর্বর্তী সিমেস্টার এবং ব্যাকলগের পরীক্ষা নিয়েছে কলেজগুলি, সে ভাবেই আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য তিনটি সেমেস্টারের পরীক্ষা নেওয়া হবে কি না, তা নিয়ে চিন্তিত অধ্যক্ষেরা। তখন সেই দায়িত্ব পালন করতে গিয়ে কার্যত  হিমশিম খেতে হয়েছিল কলেজগুলিকে। প্রথমে চূড়ান্ত বর্ষ ও চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা কলেজগুলি নিয়েছিল। তার পরে অন্তর্বর্তী সেমেস্টার এবং ব্যাকলগের যাবতীয় পরীক্ষার দায়িত্বও বর্তায় তাদের উপরে। এত পরীক্ষার প্রশ্ন তৈরি, পরীক্ষা নেওয়া, খাতা দেখা এবং নম্বর আপলোড— সব কিছু করতে হয়েছে সংশ্লিষ্ট কলেজকেই (college)।

করোনা পরিস্থিতিতে অনলাইনে পরীক্ষা নেওয়া থেকে শুরু করে খাতা দেখা— সব দায়িত্বই কলেজের উপরে ছেড়েছিল বিশ্ববিদ্যালয়। সময় মেনে সেই দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে হয়েছিল কলেজগুলিকে। প্রথমে চূড়ান্ত বর্ষ ও চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা কলেজগুলি নিয়েছিল। তার পরে অন্তর্বর্তী সিমেস্টার এবং ব্যাকলগের যাবতীয় পরীক্ষার দায়িত্বও বর্তায় তাদের উপরে। এত পরীক্ষার প্রশ্ন তৈরি, পরীক্ষা নেওয়া, খাতা দেখা এবং নম্বর আপলোড— সব কিছু করতে হয়েছে সংশ্লিষ্ট কলেজকেই। বিশ্ববিদ্যালয়ের পোর্টালে নম্বর আপলোড করা ছিল দীর্ঘ পর্ব। অভিযোগ উঠেছিল, নম্বর আপলোডের সময়ে পোর্টাল ঠিক মতো কাজ করেনি। গোটা বিষয়টি ‘ইউজ়ার ফ্রেন্ডলি’ ছিল না। ওটিপি আসত শুধু অধ্যক্ষের মোবাইলে। শিক্ষকদের বড় অংশের অভিযোগ, এই পরিস্থিতিতে নম্বর আপলোডে খুবই অসুবিধায় পড়েছিলেন তাঁরা। এতেই শেষ নয়। অনলাইনে পরীক্ষার খাতা সংশ্লিষ্ট কলেজেরই শিক্ষকেরা দেখায় প্রশ্ন উঠেছিল, এতে পড়ুয়াদের মূল্যায়ন ঠিক মতো হচ্ছে তো?

Advt

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...