Monday, April 6, 2026

ফের হামলা হলে বিজেপি কর্মীরাই বুঝিয়ে দেবে, হুমকি দিলেন কৈলাশ

Date:

Share post:

দলের সভাপতি জে পি নাড্ডা (BJP President Kailash Vijaybargi) অণ্ডালে নামার আগেই কৈলাশ বিজয়বর্গীর হুমকি। আগের বারের মতো সভাপতির কনভয়ে হামলা হলে বুঝিয়ে দেবে বিজেপি কর্মীরাই। বিজেপি সভাপতিকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের। আশা করি এবার আর সেই ভুল হবে না।

নাড্ডাকে স্বাগত জানাতে দলের নেতারা সকাল থেকেই অপেক্ষায় ছিলেন। সেখানেই দীর্ঘ অপেক্ষার মাঝে মুকুল রায় (Mukul Roy) মুশকিলে পড়ে যান সাংবাদিকদের প্রশ্নে। দিল্লিতে কৃষকরা ৪৫ দিন ধরে আন্দোলনে (Farmers agitation)। আর এখানে কৃষকদের বাড়িতে খাবেন, শস্য নেবেন। কতটা মানানসই? মুকুল আমতা আমতা করে বলেন, মনে হয় প্রধানমন্ত্রী (PM) একটা সমাধান বের করতে পারবেন। আর কৈলাশ দিতে পারেননি যথাযথ জবাব। কাকলি ঘোষ দস্তিদার (Kakakli Ghosh Dastidar) এদিন তৃণমূল ভবন থেকে বিজেপিকে তিন ভাগে বিভক্ত, আদি, নব্য ও পরিযায়ী বলে কটাক্ষ করেন। এবারও কৈলাশ আমতা আমতা করে বলেন, তৃণমূল কোন নীতিতে চলে তা বোঝা মুশকিল।

আরও পড়ুন:এই প্রথম উত্তর মেরু পার করবে মহিলা চালিত বিমান

Advt

 

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...