Sunday, June 28, 2026

হাসপাতালের শৌচাগারে রোগীর রহস্যমৃত্যু, প্রশ্নের মুখে কর্তৃপক্ষ

Date:

Share post:

শ্রীরামপুর ওয়ালস সুপার স্পেশালিটি হাসপাতালে (Shrirampur Walse Hospital) রোগীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ কয়েকদিন আগে লিভারের সমস্যা নিয়ে ওয়ালস সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন সিঙ্গুর (Singur) বাজার এলাকার বাসিন্দা রাজা রাম পোদ্দার (Rajaram Podder)। কয়েকদিন চিকিৎসা চলার পর শনিবার সকালে শৌচাগারে যান ওই রোগী। অনেক সময় কেটে যাওয়ার পরেও না বেরোনোয় হাসপাতালের কর্মীদের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশে (Police)। পুলিশ গিয়ে শৌচাগারের দরজা ভেঙে দেখে ঝুলন্ত অবস্থায় রাজা রাম পোদ্দারের দেহ উদ্ধার করে।

হঠাৎ কেন ওই চিকিৎসাধীন রোগী আত্মহত্যা করলেন তার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে হাসপাতাল কর্মীদের নজর এড়িয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর আত্মহত্যার ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

আরও পড়ুন:দেবী থাকবেন শয়নে, নাড্ডার সর্বমঙ্গলা মন্দির দর্শন নিয়ে বাড়ছে জটিলতা

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...