Friday, April 10, 2026

‘স্বাস্থ্যসাথী’ নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিজেপি নেতা, অস্বস্তিতে গেরুয়া শিবির

Date:

Share post:

‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) থেকে শুরু করে ‘স্বাস্থ্যসাথী'(Swasthya Sathi), রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সমালোচনা করেছেন বিজেপি (BJP) নেতারা। স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কার্ডে আদৌও পরিষেবা মিলবে, এটা নিয়েও সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। কিন্তু এসবের মাঝে একেবারে অন্য ছবি! ঝাড়গ্রামের বিজেপি সভাপতি সুখময় শতপথীর পরিবারের সদস্যদের দেখা গেল স্বাস্থ্যসাথী কার্ডের লাইনে। স্বাস্থ্যসাথী কার্ড করানোর পাশাপাশি রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসাও করেছেন ওই বিজেপি নেতার পরিবারের সদস্যরা।

গত মাস থেকেই চলছে রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্প। এই প্রকল্পের অধীনে রাজ্যের সর্বত্রই চলছে স্বাস্থ্যসাথী কার্ড বিলির কাজ। ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের অধীনে বিনামূল্যে চিকিৎসা পেতে লাইনে দাঁড়িয়ে কার্ড সংগ্রহ করছেন সাধারণ মানুষ। শনিবার দুপুরে ঝাড়গ্রামের ১৪ নম্বর ওয়ার্ডে যেখানে স্বাস্থ্যসাথীর কার্ডের ছবি তোলা হচ্ছিল সেখানে হাজির হন জেলা বিজেপির সভাপতি সুখময় শতপথীর বাবা, মা, বোন-সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য। প্রায় আড়াই ঘন্টা লাইনে দাঁড়ানোর পর সন্ধে ৬টা নাগাদ তাদের ছবি তোলা হয়। রাজ্য সরকারের এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছে বিজেপি নেতার পরিবারের সদস্যরা। তারা রীতিমতো আপ্লুত। যদিও এ বিষয়ে বিজেপি নেতা সুখময় শতপথী বলেন, “এটা রাজ্যের প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ব্যক্তিগত কিছু নয়। আর কার্ড না নিলে প্রত্যক্ষভাবে বোঝা সম্ভব নয়, আদৌ ওই কার্ড কোনও কাজের কি না। মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকলে আয়ুষ্মান ভারত চালু করুন।” এ ঘটনা জানাজানি হতেই বিজেপিকে (BJP) কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল (TMC)। ওই জেলারই এক দাপুটে তৃণমূল নেতা বিজেপিকে কটাক্ষ করে বলেন, “বিজেপি নেতারা সব জায়গায় গিয়ে স্বাস্থ্যসাথীর বিরুদ্ধে কথা বলছেন। অথচ তাঁদের পরিবারের সদস্যরাই কার্ড নিচ্ছে’।

আরও পড়ুন- এবার নিজেদের ‘এলেম’ প্রমানের দায় শোভন-বৈশাখীর ঘাড়েই চাপালো বিজেপি

Advt

Related articles

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

নির্বাচনে হার নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা খেলায় বিজেপি। ভোটমুখী বঙ্গে কলকাতা শহর রাজ্যের...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে...

কেন্দ্রের ‘তুঘলকি’ সিদ্ধান্তের বিরুদ্ধে পথে শিল্পীরা, অনুদানের দাবিতে কলকাতায় মিছিল

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন থিয়েটার ও পারফর্মিং আর্টিস্টরা। পশ্চিমবঙ্গ পারফর্মিং আর্টিস্ট কমিউনিটির (West Bengal Performing Artists...