Monday, April 6, 2026

বিবেকানন্দের জন্মজয়ন্তীতে ঠাসা কর্মসূচি, উত্তরে শুভেন্দুর পাল্টা দক্ষিণে অভিষেক

Date:

Share post:

বঙ্গ রাজনীতির আঙিনায় যুযুধান দুই দল তৃণমূল(TMC) ও বিজেপি(BJP) কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। দেশের যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) জন্মদিন উপলক্ষে আগামী ১২ জানুয়ারি বিবেকের ডাক কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) নেতৃত্বে মঙ্গলবার শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত দলীয় পতাকা ছাড়াই বিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছে। এবার বিজেপিকে পাল্টা দিয়ে ময়দানে নামল তৃণমূলও। তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) নেতৃত্বে মঙ্গলবার দক্ষিণ কলকাতায় বিবেক জয়ন্তী পালনের সিদ্ধান্ত নিল রাজ্যের শাসক দল।

আরও পড়ুন:লক্ষ্য মতুয়া ভোট, আজ রানাঘাটে মমতার সভা ঘিরে উন্মাদনা তুঙ্গে

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ওই দিন বিকেলে গোলপার্কে বিবেকানন্দ মূর্তিতে মাল্যদান করে জন্মদিন উদযাপনের সূচনা করবেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর গোলপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত হবে মিছিল। এই মিছিলের নেতৃত্বে থাকবেন অভিষেক। জানা গিয়েছে এই মিছিলের সময়সূচি ও বিজেপির ‘বিবেকের ডাকে’র সময়সূচীও প্রায় একই। বিজেপির মিছিলে নেতৃত্বে শুভেন্দু অধিকারী থাকলেও পাশাপাশি থাকছেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়র মতো হেভিওয়েট নেতারা। অর্থাৎ, বলাই যায় বাঙালির আবেগ স্বামীজির জন্ম জয়ন্তীকে কোনও ভাবে হাতছাড়া করতে রাজি নয় বঙ্গ রাজনীতিতে যুযুধান দুই শিবির।

Advt

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...