Friday, April 3, 2026

পৌষেই গরমে নাজেহাল রাজ্যবাসী, আর কি শীত আসবে?

Date:

Share post:

পৌষের গরমে নাজেহাল রাজ্যবাসী। উধাও শীত। চড়ছে তাপমাত্রার পারদ। আগামী ৪৮ ঘণ্টায় শীতের আমেজ একেবারেই মিলবে না বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

বুধবারের পর থেকে কিছুটা হলেইও কাটতে পারে অস্বস্তিভাব। নামতে পারে তাপমাত্রা। তবে তাপমাত্রা ঠিক কতটা নামবে বা শীত কতটা ফিরবে রাজ্যে তা নিয়ে সন্দেহ রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৭ ডিগ্রি বেশি। জানা যাচ্ছে, গত ৫ বছরে উষ্ণতম ১১ জানুয়ারি এটি। শেষ কবে বছরের এই সময়ে তাপমাত্রা ২০ ওপর উঠেছিল, তেমন নজির পাওয়া মুশকিল। পৌষেই একেবারে ঘেমেনেয়ে অস্থির রাজ্যবাসী।

রাতে ও সকালে খানিকটা ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অস্বস্তি। সামনে মকর সংক্রান্তিতে শীত পড়ার সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আজ কলকাতায় সকালে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে।

আরও পড়ুন-লক্ষ্য মতুয়া ভোট, আজ রানাঘাটে মমতার সভা ঘিরে উন্মাদনা তুঙ্গে

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...