Tuesday, March 17, 2026

হুমকি ফোন! থানায় অভিযোগ দায়ের করলেন সাংসদ কল্যাণ

Date:

Share post:

ফের তৃণমূল (TMC) সাংসদ (MP) কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee) হুমকি দিয়ে ফোন। ইতিমধ্যেই কালীঘাট থানায় (Kalighat PS) অভিযোগ দায়ের করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। গতকাল, সোমবার সন্ধ্যায় আচমকা কল্যাণবাবুর কাছে একটি ফোন আসে। এবং ফোনের ওপার থেকে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ পাওয়ার পর মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করেছে কালীঘাট থানার পুলিশ।

আরও পড়ুন:‘আয়ুষ্মান’ নয়, ‘স্বাস্থ্যসাথী’-তেই আস্থা দিলীপ ঘোষের পরিবারের

যদিও এই প্রথমননয়। আগেও তাঁকে ফোনে হুমকি দেওয়ার একাধিকবার অভিযোগ তুলেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। বছর চারেক আগে কল্যাণের দিল্লির নম্বরে একটি উড়ো ফোন আসে বলে অভিযোগ উঠেছিল। সে সময় লালবাজারে বিষয়টি জানানো হয়। সোমবার সন্ধ্যার ঘটনায় কে বা কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।

Advt

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...