Saturday, June 13, 2026

অনুশীলনে চোট পেলন মায়াঙ্ক আগরওয়াল, চিন্তার ভাঁজ টিম ম‍্যানেজমেন্টের

Date:

Share post:

রবীন্দ্র জাদেজা ( ravindra jadeja), যশপ্রীত বুমরাহ( jashprit bumrah), হানুমা বিহারীর( hanuma bihari) পর এবার চোট পেলেন মায়াঙ্ক আগরওয়াল ( mayank agarwal) । এদিন অনুশীলনে চোট পেলেন তিনি। চোটের স্ক‍্যানও করানো হয়। তবে স্ক‍্যানের রিপোর্ট এখনো আসেনি ভারতীয় টিম ম‍্যানেজমেন্টের কাছে।

ভারতীয়( india) দল যেন এখন মিনি হাসপাতাল। রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরাহ, হনুমা বিহারীর পর এবার চোটের তালিকায় প্রবেশ করলেন মায়াঙ্ক। এদিন অনুশীলনে চোট পেলেন তিনি। হেয়ার লাইন ফ্র‍্যাকচারের সম্ভাবনা রয়েছে মায়াঙ্কের। ১৫ তারিখ ব্রিসবেন টেস্টে খেলতে পারবেন কিনা তা এখনই জানানো হয়নি। স্ক‍্যানের রিপোর্ট না আসায় এখনই কিছু বলতে পারছে না ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট।

মঙ্গলবারই পেটে ব‍্যাথার কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান যশপ্রীত বুমরাহ। তৃতীয় টেস্টের মাঝ পথেই চোটের কারনে সিরিজ থেকে বাঁদ পড়েন রবীন্দ্র জাদেজা। হনুমা বিহারীর চোটের রিপোর্ট এখনও হাতে আসেনি। তাই তিনি চতুর্থ টেস্টে খেলতে পারবেন কি না তা নিয়ে রয়েছে এখনও ধোঁয়াসা। এবার মায়াঙ্কের চোট যেন আরও চিন্তা বাড়িয়ে দিল ভারত অধিনায়ক অজিঙ্কে রাহানেকে( ajinkye rahane)।

১৫ তারিখ ভারত-অস্ট্রেলিয়া( india vs Australia ) চতুর্থ টেস্ট। তার আগে ভারতীয় দলের যা চোট আঘাতের সমস্যা, তাতে চতুর্থ টেস্টে দল গড়তে হিমশিম খাচ্ছে ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট।

আরও পড়ুন:করোনা রিপোর্ট নেগেটিভ, থাইল‍্যান্ড ওপেনে নামছেন সাইনা

Advt

Related articles

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...