Wednesday, April 8, 2026

গোঘাটে বিক্ষোভের মুখে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী

Date:

Share post:

হুগলির (hooghly  ) গোঘাটে (Goghat) মঙ্গলবার বিজেপি (Bjp) দলের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে আসেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য (Keshav Prasad Mourja)। এদিন গোঘাটের বকুলতলা এলাকায় প্রথমে সাংবাদিক বৈঠক করেন কেশব প্রসাদ মৌর্য। এরপর বিজেপি নেতা কর্মীদের সঙ্গে এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে গৃহসম্পর্ক অভিযান ও ধান সংগ্রহ অভিযান করেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।শেষে গোঘাটের দক্ষিণপাড়া এলাকায় দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারতে যাওয়ার পথে তৃণমূলের (Tmc)নেতা-কর্মীরা বিক্ষোভ দেখতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।

সমস্ত কর্মসূচি সেরে কেশব প্রসাদ মৌর্য বলেন রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি নেতা কর্মীদের উপর হামলা চালাচ্ছে শাসকদল। আগামী নির্বাচনে মানুষ বিজেপিকেই বেছে নেবে। অপর দিকে বিক্ষোভকারী তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে বলা হয় কেন্দ্র কৃষকদের কথা না ভেবে কৃষি আইন এনেছে আর বাইরে থেকে নেতাদেরকে নিয়ে এসে এলাকাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। সেটা এলাকাবাসী মেনে নেননি।

আরও পড়ুন:Breaking: আইকোর চিটফাণ্ডের ছবি দেখিয়ে শোভনের গ্রেপ্তার চাইলেন কুণাল

Advt

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...