Sunday, June 7, 2026

‘শক্তিকে উপলব্ধি করতে শিখিয়েছিলেন স্বামীজি’, বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে মোদি

Date:

Share post:

‘নিজেকে অভ্যন্তরে থাকা শক্তিকে উপলব্ধি করতে শিখিয়েছিলেন স্বামীজি। প্রজন্মের পর প্রজন্ম তাঁর বাণীতে উজ্জীবিত হয়েছে। মঙ্গলবার স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) জন্ম দিবস উপলক্ষে দ্বিতীয় জাতীয় যুবা সংসদ মহোৎসবে(National Youth Parliament Festival) এমনটাই জানালেন প্রধানমন্ত্রী(Prime minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)।

এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই দেশ গঠনে স্বামীজীর মতাদর্শ ও ভাবনার কথা তুলে ধরেন তিনি। বলেন, ‘সময় এগোচ্ছে দেশ আজ স্বাধীন কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি স্বামীজীর প্রভাব একটুও কমেনি আধ্যাত্মবাদ নিয়ে তিনি যা বলেছেন জাতীয়তাবাদ রাস্তা নির্মাণ নিয়ে যা বলেছেন মানব সেবা নিয়ে তার বক্তব্য সব আজও আমাদের হৃদয়ে তীব্রভাবে প্রভাব ফেলে। তিনি আমাদের এক অমূল্য উপহার দিয়েছেন। তাহলে ব্যক্তি নির্মাণ সংগঠন নির্মাণ যদিও সে চর্চা আমাদের মধ্যে এখন খুব কমই হয়।’

স্বামীজি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘স্বামীজীর আহবানে প্রভাবিত হয় অনেকেই সংগঠন তৈরি করেন। আরশি সংগঠন থেকে এমন মানুষ তৈরি হন যারা তার দেখানো পথে হেটে সেই পথে যুক্ত করেন আরও বহু মানুষকে। তিনি বলেছিলেন নির্ভীক, সাহসী, সৎ হৃদয় ও উচ্চাকাঙ্খী যুবসমাজ রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণ করে। এতটাই তাঁর বিশ্বাস ছিল তরুণ প্রজন্মের প্রতি।

আরও পড়ুন:ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরাহ

এর পাশাপাশি এদিন দেশের রাজনীতি প্রসঙ্গ সরব হন প্রধানমন্ত্রী। বলেন, ‘একটা সময় ছিল যখন বাড়ির সন্তান রাজনীতি করলে লোকে ভাবতো সর্বনাশের পথে যাচ্ছে। কারণ রাজনীতির অর্থই ছিল লুট দুর্নীতি ও ঝগড়া। রাজনীতিতে সৎ মানুষ আসছেন। সততাই এখন রাজনীতির প্রথম এবং অনিবার্য শর্ত। যারা একটা সময় দুর্নীতিতে ডুবেছিলেন আজ সেই দুর্নীতি তাদের বোঝা। পদবীর জোরে এখন নির্বাচন জেতা মুশকিল।

Advt

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...