Sunday, June 7, 2026

গুরুংয়ের দলে ভাঙন আজ, আসরে কৈলাশ বিজয়বর্গী, রাজু বিস্ত

Date:

Share post:

কিশোর সাহা: গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং(Bimal Gurung) পন্থীদের মধ্যে ভাঙন ধরাতে কোমর বেঁধে নেমেছে বিজেপি(BJP)। দলীয় সূত্রের খবর, আজ মঙ্গলবার বিকেলে শিলিগুড়িতে মিলন মোড়ে কৈলাশ বিজয়বর্গীর(Kailash Vijayvargiya) উপস্থিতিতে বিমল গুরংয়ের দলের তিন প্রথম সারির নেতা বিজেপির পতাকা নেবেন। এরা মূলত কালিম্পং এলাকার। এরা বিজেপির সঙ্গে থেকে ভোটে যেতে চান। গুরুংকেও চাপ দিয়েছেন।

সূত্র অনুযায়ী, চাপে পড়ে গুরুং সোমবার সড়ক পথে কলকাতায় গিয়েছেন। আজ, পিকের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন। গুরুং শেষ মুহূর্তে দলের ওই তিন নেতাকে আটকানোর চেষ্টা চালাচ্ছেন।

আরও পড়ুন:‘শক্তিকে উপলব্ধি করতে শিখিয়েছিলেন স্বামীজি’, বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে মোদি

বিজেপি সূত্র অনুযায়ী, গুরুংদের দলে ভাঙন ধরাতে মূল দায়িত্ব নিয়েছেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত। সোমবার তিনি গুরুংয়ের দলের এক কার্যকরী সভাপতির সঙ্গেও আলোচনা করেছেন। আজ বিকেলে শিলিগুড়িতে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকের সামনে সেই ভাঙন ধরানোর কাজে সূচনা করতে বেছে নেওয়া হয়েছে নেপালি ভাষী অধ্যুষিত মিলন মোড় এলাকার জনসভাকে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, বিমান পরিষেবা সংক্রান্ত সমস্যার কারণে আজ হয়তো আসতে পারবেন না কৈলাস বিজয়বর্গীয় সে ক্ষেত্রে রাজ্য বিস্ত ও সায়ন্তন বসুর উপস্থিতিতে হবে এই দলবদল।

Advt

Related articles

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...