Sunday, April 5, 2026

মেট্রোর কাজের জন্য ১৫ থেকে ১৯ জানুয়ারি বন্ধ ব্যস্ততম শিয়ালদহ উড়ালপুল

Date:

Share post:

জনস্বার্থে ফের বন্ধ হতে চলেছে ব্যস্ততম শিয়ালদহ উড়ালপুল বা বিদ্যাপতি সেতু। ইস্ট–ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ যাবে এই ব্রিজের নীচ দিয়ে। সেই সুড়ঙ্গ খোঁড়ার জন্য আগামী ১৫ থেকে ১৯ তারিখ, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে উড়ালপুল। শুক্রবার রাত ১১টা নাগাদ বন্ধ হয়ে উড়ালপুল খুলবে মঙ্গলবার সকাল ৬টায়।

প্রসঙ্গত, বউবাজার থেকে শিয়ালদহ পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ। এবার শিয়ালদহ থেকে বউবাজার পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়া শুরু হবে। সুড়ঙ্গ খোঁড়ার সময় কোনওরকম দুর্ঘটনা এড়াতেই সেতু বন্ধ রাখার পদক্ষেপ।

বিকল্প রুট হিসেবে এই ৫দিন দক্ষিণ কলকাতার দিক থেকে আসা গাড়ি এজেসি বোস রোড হয়ে শিয়ালদহ পৌঁছবে। এবং উত্তর কলকাতা থেকে আসা গাড়িগুলি রাজাবাজার মোড় থেকে ফুলবাগান, নারকেলডাঙা মেইন রোড, বেলেঘাটা হয়ে শিয়ালদহ পৌঁছবে। উত্তর কলকাতাগামী গাড়িগুলি মৌলালি, এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ, বিবেকানন্দ রোড ধরবে। দক্ষিণ কলকাতাগামী গাড়িগুলি মালিকতলা থেকে আমহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে লেনিন সরণির দিকে যাবে বলে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন- ‘শিশির অধিকারীর বিজেপি-যোগ শুধুমাত্র সময়ের অপেক্ষা’, জল্পনা বাড়ালেন মুকুল

Advt

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...