Wednesday, June 3, 2026

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পাঁচ বাংলাদেশী রোহিঙ্গাকে গ্রেফতার করল রেল পুলিশ

Date:

Share post:

পাঁচ জন বাংলাদেশী রোহিঙ্গাকে (Rohingya) গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি স্টেশনের রেল পুলিশ। ধৃতদের পাঁচ জনের মধ্যে জনের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা। রেল পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল আব্দুল মল্লিক, সোফিয়া বেগম, ইনায়াত রহমান, মহম্মদ হাসান এবং সামসিরা বেগম। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এনজিপি (NJP) স্টেশন থেকে ধৃত ওই ৫ জনকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ধৃতরা বাংলাদেশের কাটুকফালাং রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০ জানুয়ারি পালিয়ে যায়। এরপর ইন্দো- বাংলাদেশ সীমান্ত পার করে ত্রিপুরার আগরতলা পৌঁছায়। সেখান থেকে ভুয়ো পরিচয় দিয়ে অনলাইনে টিকিট কাটে। ১১ জানুয়ারি রাতে আগরতলা থেকে ট্রেনে উঠে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। ধৃত ওই পাঁচ জনের জম্মুতে যাওয়ার পরিকল্পনা ছিল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- মেট্রোর কাজের জন্য ১৫ থেকে ১৯ জানুয়ারি বন্ধ ব্যস্ততম শিয়ালদহ উড়ালপুল

Advt

Related articles

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...