Tuesday, March 31, 2026

‘শিশির অধিকারীর বিজেপি-যোগ শুধুমাত্র সময়ের অপেক্ষা’, জল্পনা বাড়ালেন মুকুল

Date:

Share post:

দুই ছেলে আগেই তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন। এবার কি সেই পথেই হাঁটবেন বাবাও? ছেলে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) মতো এবার তাঁর বাবা শিশির অধিকারীর (Sisir Adhikari) বিজেপিতে (BJP) যোগ নিয়ে জোর জল্পনা বাড়ালেন খোদ মুকুল রায় (Mukul Roy)৷ মুকুল বলেন, ‘‘ওনার দুই পুত্রই আমাদের সঙ্গে রয়েছে। ওনার আসাটা শুধুই সময়ের অপেক্ষা৷’’

সোমরাতে রাতে দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের সভাপতির পদ থেকে শিশির অধিকারীকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় অখিল গিরিকে (Akhil Giri)। এ প্রসঙ্গে মুকুল রায় রাজ্যের শাসকদলকে কটাক্ষ করে বলেন, ‘তৃণমূল (TMC) তো পারিবারিক দল। তাঁরা সিদ্ধান্ত নিয়েছে, এখানে কিছু বলার নেই।’ এরপর শিশিরের দলত্যাগ ও বিজেপি যোগের প্রসঙ্গে মুকুল বলেন, ‘শুভেন্দু তো এসেছে, ওর ভাইও এসেছে শিশিরের আশা শুধু সময়ের অপেক্ষা’।

আরও পড়ুন- অনুশীলনে চোট পেলন মায়াঙ্ক আগরওয়াল, চিন্তার ভাঁজ টিম ম‍্যানেজমেন্টের

Advt

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...