Saturday, April 4, 2026

সৌরভের শরীরে ফের স্টেন্ট বসানো হবে কয়েকদিনের মধ্যেই, জানালেন অশোক ভট্টাচার্য

Date:

Share post:

বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের শরীরে আর কয়েকদিন পরে ফের স্টেন্ট বসানো হবে বলে জানালেন প্রাক্তন পুরমন্ত্রী তথা শিলিগুড়ির বর্তমান সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য। বুধবার বিকেলে তিনি দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যান। সেখানে বেশ কিছুক্ষণ দু’জনে নানা বিষয়ে আলোচনা করেন। সেখান থেকে বেরিয়ে অশোকবাবু তাঁর ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন। জানান, কয়েকদিন পরে ফের সৌরভের শরীরে স্টেন্ট বসানো হবে।

তবে এ যাত্রায় দেখা করার পরে সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজনীতি করতে বারণ করার প্রসঙ্গ আর টেনে আনেননি। দু’জনের কথাবার্তায় যে রাজনীতির প্রসঙ্গ উঠেছে তা অবশ্য স্পষ্ট। কারণ, অশোকবাবু নিজেই পোস্টে লিখেছেন, তাঁর কাছে শিলিগুড়ির খবরাখবর নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

গত মাসে সৌরভ গঙ্গোপাধ্যায় আচমকাই বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তার পরে হৃদযন্ত্র পরীক্ষা হয়। সে সময়ে তাঁর দেহে স্টেন্ট বসানো হয়। ক’দিন পরেই অবশ্য তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন : পরের পর সভায় বিশৃঙ্খলা, পুলিশি নিরাপত্তার দাবি নিয়ে হাইকোর্টে শুভেন্দু

Advt

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...