Sunday, June 28, 2026

বিজেপির যোগদান মেলা আজ হাওড়ায়, ভাঙ্গবে শাসক দল, দাবি গেরুয়া শিবিরের

Date:

Share post:

গোষ্ঠী কোন্দলে এমনতেই জর্জরিত হাওড়া তৃণমূল৷ জেলার এক মন্ত্রী ইস্তফা দিয়েছেন, আরেক মন্ত্রীকে নিয়ে মাসকয়েক ধরেই নানা জল্পনা চলছে৷ বিজেপি আশাবাদী, এই মন্ত্রীর পদ্মাসনে বসা স্রেফ সময়ের অপেক্ষা ৷

এদিকে, তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ নিতে ইতিমধ্যেই নেমে পড়েছে বিজেপি৷ আজ, বুধবার হাওড়া ময়দানে যোগদান মেলার আয়োজন করেছে বিজেপি৷ তার আগে হাওড়ার ডুমুরজলায় রোড-শো করবে গেরুয়া বাহিনী৷ বিজেপির এই মিছিল ও যোগদান মেলায় উপস্থিত থাকার কথা দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের৷ গেরুয়া শিবিরের দাবি, এই যোগদান মেলায় অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন তৃণমূল নেতা শ্রীকান্ত ঘোষ। তাঁর অনুগামীদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষই সংখ্যাগরিষ্ঠ৷ শ্রীকান্ত ঘোষ ছাড়াও তৃণমূলের একাধিক নেতাও বুধবার দল ছাড়তে চলেছেন৷ প্রসঙ্গত, মঙ্গলবার মুকুল রায়ের সঙ্গে কলকাতায় বৈঠক করেন শ্রীকান্ত ঘোষ। তিনি জানিয়েছেন, তাঁকে কোনদিনই যোগ্য সম্মান বা স্বীকৃতি দেয়নি দল। এরপর তাঁর তৃণমূলে থাকা অনাবশ্যক৷ তিনি বলেছেন, নির্বাচনে মধ্য ও দক্ষিণ হাওড়ায় তৃণমূলের জেতার কোনও সম্ভাবনাই নেই৷

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...