Monday, April 6, 2026

তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কেডি সিংকে আজই আদালতে পেশ করছে ইডি

Date:

Share post:

তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কেডি সিং কে বুধবার গ্রেফতার করল ইডি। দিল্লি থেকে তাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিদেশে তিনি প্রচুর টাকা পাচার করেছেন এই অভিযোগে গ্রেফতার করেছে তাকে। ধৃত কেডি সিং অ্যালকেমিস্ট- এর কর্ণধার। বেআইনি আর্থিক লেনদেন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, আজই তাকে আদালতে পেশ করা হবে।
সূত্রের খবর, বছরখানেক আগেই অর্থ মন্ত্রকের অধীন ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (এফআইইউ) কাছ থেকে একটি রিপোর্ট এসেছিল ইডি-র হাতে। দিল্লিতে ইডি-র সদর দফতরে সেই রিপোর্ট খোলার পরেই চোখ কপালে ওঠে গোয়েন্দাদের। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের অস্টিন ফিউচার্স নামের একটি সংস্থার সঙ্গে চিনের একটি বিমা সংস্থার বিপুল আর্থিক লেনদেন সম্পর্কে বিস্তারিত তথ্য ছিল ওই রিপোর্টে। সেখানে বলা হয়েছে অস্টিন ফিউচার্স সংস্থাটি এএক্সএ চায়না রিজিয়ন ইনস্যুরেন্স কোম্পানিতে ৩০ মিলিয়ন ডলার লগ্নি করেছে। ইনভেস্টমেন্ট-লিঙ্কড পলিসি কেনার মাধ্যমে এই লগ্নি করা হয়েছে। ভারতীয় অর্থে এই লগ্নির মূল্য প্রায় ১৮০ কোটি টাকা।
যদিও এই লগ্নি নিয়ে কোনও সদুত্তর ও তথ্য প্রমাণ দেখাতে পারেন নি কে ডি সিং।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...