Sunday, June 21, 2026

কৃষি আইন নিয়ে বিজেপির অন্দরে ভাঙন, আসরে অমিত

Date:

Share post:

প্রথমে সুপ্রিম কোর্টে (supreme court) ধাক্কা। এবার ধাক্কা নিজেদের ঘরেই। কৃষি আইন (Farm Law) ইস্যুতে গেরুয়া শিবিরের (bjp) এক বড় জোটসঙ্গী অকালি দল (akali dol) ইতিমধ্যেই এনডিএ (nda)ছেড়েছে। এবার  জোট ছাড়ল হরিয়ানায় (Hariyana) বিজেপির সঙ্গী জেজেপি।  এখানেই শেষ নয়, অকালি দলের পথ ধরে বিজেপির (BJP) সঙ্গ ছাড়ার জন্য চাপ বাড়ছে দুষ্মন্ত চৌতালার (Dushmant Choutala) উপরও। রাজস্থানের (Rajsthan) লোকতান্ত্রিক জনতা দলও জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং প্রশ্ন উঠে গিয়েছে দলের অন্দরেই। একের পর এক জোটসঙ্গী বেরিয়ে গেলে বিজেপি কি অস্তিত্ব সঙ্কটে পড়বে না? প্রশ্ন উঠেছে দলের অন্দরেই। তাই এবার দলের অভিযোগ সামলাতে আসরে নেমে পড়েছেন খোদ অমিত শাহ(Amit shah)। আপাতত মলম লাগানোর কাজ শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে আবার দলের বিধায়করা রাজনৈতিকভাবে জমি হারানোর ভয়ে জোট ছাড়ার হুমকি দিচ্ছেন। সমস্যার সমাধান না হলে জেজেপি যে এনডিএ ছাড়তে পারে, সে ইঙ্গিত দিয়েছেন জেজেপির সর্বভারতীয় সভাপতি তথা হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতালার (Dushyant Chautala) বাবা অজয় চৌতালাও। হরিয়ানায় আপাতত জেজেপির সমর্থনে সরকারে আছে বিজেপি। মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের (Manohar Lal Khattar) গদিতে টিকে থাকা নির্ভর করছে জেজেপির উপর। সেই জেজেপিতেই কিনা বিদ্রোহ। যা উদ্বিগ্ন করে তুলেছে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সমস্যা মেটাতে নিজে আসরে নেমেছেন তিনি। গতকাল নয়াদিল্লিতে গিয়ে শাহর সঙ্গে দেখা করে এসেছেন মুখ্যমন্ত্রী খাট্টার এবং উপমুখ্যমন্ত্রী

Advt

 

Related articles

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...