Wednesday, June 24, 2026

বাংলায় ক্ষমতায় আসা শুধু ভোটের অপেক্ষা, দাবি মৌর্যের

Date:

Share post:

বাংলায় ক্ষমতায় আসা শুধু ভোট হওয়ার অপেক্ষা দাবি উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের (Keshab Prasad Mourya)। বুধবার হুগলির (Hooghly) সপ্তগ্রাম বিধানসভায় কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচিতে যান কেশব প্রসাদ। প্রথমে তিনি মহানাদ বাজারতলা থেকে হুডখোলা গাড়িতে করে এক রোড শো-এ অংশগ্রহণ করেন। মহানাদের ঐতিহাসিক কালী মন্দিরে যায় ব়্যালি। সেখানে পুজো দেন। এরপর তিনি মিছিল করে মহানাদ শিব মন্দিরে আসেন। সেখানে পুজো দেওয়ার পর তাঁর কনভয় উপস্থিত হয় সুলতানগাছায়। সেখানে ৫জন কৃষকের বাড়ি থেকে তিনি ভিক্ষা হিসেবে চাল সংগ্রহ করেন। এরপর সেখানেই তিনি এক কৃষকের বাড়িতে দুপুরের আহার সারেন।

এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “বাংলায় ২০০-র বেশি আসন নিয়ে বিজেপি (Bjp) ক্ষমতায় আসছে”। বিজেপির ক্ষমতায় আসা এখন শুধু ভোটের অপেক্ষা। রাজ্যে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। তাই দিকে দিকে বিজেপির কর্মসূচির পথে বিক্ষোভ দেখাচ্ছে বলে অভিযোগ করেন কেশব মৌর্য।

আরও পড়ুন-সংখ্যালঘু অনুন্নয়নে শাসকদলকে কাঠগড়ায় তুললেন দিলীপ

Advt

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...