Saturday, April 4, 2026

বাগবাজারে ব্রিজের পাশে বস্তিতে বিধ্বংসী আগুন

Date:

Share post:

বাগবাজারে (Bagbazar) ব্রিজের পাশে বস্তিতে বিধ্বংসী আগুন. বুধবার সন্ধে বেলায় হঠাৎ করে বস্তিতে আগুন (Fire)লেগে যায়। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দ্রুত সে আগুন ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত দমকলের (Fire bridge) ছটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটছে।

ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী এবং অ্যাম্বুল্যান্স। স্থানীয় বাসিন্দারা দিশেহারা হয়ে ছোটাছুটি করছেন। তাঁদের অভিযোগ, সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি দমকল। এদিকে গঙ্গার পাড়ে হওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণের সবরকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

যেখানে আগুন লেগেছে তার পাশেই পাশেই বাজার ওমেন্স কলেজ। এদিকে টালা ব্রিজ বন্ধ থাকায় ওই রাস্তা দিয়ে যাতায়াত করছে গাড়ি। কিন্তু আগুন লাগার কারণে সেই রাস্তা দিয়ে যান চলাচল করতে পারছে না। ফলে সেন্ট্রাল অ্যাভিনিউ-র সংযোগকারী রাস্তায় তীব্র যানজট দেখা দিয়েছে।

আরও পড়ুন- পরের পর সভায় বিশৃঙ্খলা, পুলিশি নিরাপত্তার দাবি নিয়ে হাইকোর্টে শুভেন্দু

Advt

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...