Thursday, June 11, 2026

মানিকতলায় বড়সড় অগ্নিকাণ্ড, উৎস খুঁজছে পুলিশ

Date:

Share post:

ফের শহরের বুকে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার দুপুরে মানিকতলার একটি ব্যাটারি কারখানায় হঠাৎ আগুন লাগে। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে । ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় দমকলকর্মীরা আগুন নেভাতে সমস্যায় পড়ছেন। স্থানীয়দরাও হাত লাগিয়েছেন।
দমকলের প্রাথমিক অনুমান , শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ওই কারখানায় আগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ।
আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন- আরও এক পদ খোয়ালেন শিশির, এবার জেলা সভাপতিত্ব থেকে অপসারণ
দমকল সূত্রেজানা গিয়েছে, ইতিমধ্যে কিছুটা হলেও আগুন নিয়ন্ত্রণে এসেছে। কারখানায় দাহ্যবস্তু থাকায় ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও আশপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।

Related articles

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...