Tuesday, March 31, 2026

‘ওঁকে নিয়ে ভাবার সময় নেই টিএমসি কর্মী-সমর্থকদের’, শোভনকে বেনজির আক্রমণ ফিরহাদের

Date:

Share post:

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) নিশানায় এবার কলকাতা পুরসভার প্রাক্তন মহানাগরিক। শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chattopadhyay) বিঁধে হাকিম বললেন, “যে নিজের ঘর রাখতে পারে না, নিজের পরিবারের হতে পারে না, সে মানুষের হয়ে কী ভাবে কাজ করবে!”

স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ১৫৮ তম জন্ম তিথি উদযাপন উপলক্ষে কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডে পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন ফিরহাদ হাকিম। সেখানেই একসময়ের রাজনৈতিক সতীর্থ শোভন চট্টোপাধ্যায় প্রসঙ্গে মঙ্গলবার ফিরহাদ হাকিম বলেন, “যে নিজের ঘর রাখতে পারে না, নিজের পরিবারের হতে পারে না, সে মানুষের হয়ে কী ভাবে কাজ করবে! শোভনের থেকে এই ধরনের আচরণই প্রত্যাশিত!” শুধু এটুকুতেই থেমে যাননি কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। তিনি আরও বলেন, শোভনকে নিয়ে ভাবার সময় তাঁর বা তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থকদের নেই। বরং মানুষের জন্য অনেক কাজ এখনও করা বাকি রয়েছে। সেখানেই মনোনিবেশ করতে চান তারা।

গোলপার্ক থেকে সেলিমপুর রোড শো করার মধ্যেই ফিরহাদ প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় বলেছিলেন,”রাজ্যের এক মন্ত্রী পুরসভার নির্বাচন করতে বাধা হয়ে দাঁড়াচ্ছেন।” তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মুখ খোলেন ফিরহাদ হাকিম। একইসঙ্গে বলেন,”পুরসভা নির্বাচনের জন্য সম্পূর্ণ তৈরি রয়েছেন তারা। নির্বাচন কমিশন চাইলেই পুরসভা নির্বাচনে সদর্থক ভূমিকা নেবে রাজ্য সরকার।”

আরও পড়ুন-কুয়াশার দাপট, কমছে তাপমাত্রা, কনকনে ঠান্ডা উত্তরবঙ্গে

Advt

Related articles

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...