Friday, March 20, 2026

মেট্রোতে আর লাগবে না ই-পাস, তবে টোকেন এখনই নয়

Date:

Share post:

এবার মেট্রোর ই-পাসের ঝঞ্ঝাট থেকে মুক্তি পাচ্ছেন পুরুষ যাত্রীরাও। আগেই বয়স্ক, শিশু এবং মহিলাদের জন্য ই-পাস তুলে দেওয়া হয়। এবার আগামী সোমবার থেকে ই-পাসের (E-Pass) ঝঞ্ঝাট পুরোপুরি তুলে দেওয়ার পথে কলকাতা মেট্রো। এরপর থেকে শুধুমাত্র স্মার্ট কার্ড (Smart Card) থাকলেই মেট্রোতে যাতায়াত করা যাবে। তবে টোকেন এখনই নয়।

সূত্রের খবর, আগে দৈনিক ২২৮টি ট্রেন চলত। সোমবার থেকে চলবে ২৪০টি ট্রেন। তবে শুধুমাত্র স্মার্টকার্ড থাকলেই যাত্রীরা যাতায়াত করতে পারবেন। এখনই টোকেন চালু করা হচ্ছে না। এখন সকাল ৯ টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত ই-পাস লাগছে পুরুষ যাত্রীদের ক্ষেত্রে। সোমবার থেকে আর ই-পাস নয়।

আনলক পর্বে মেট্রো চালুর পর করোনা সংক্রমণ এড়াতে টোকেন তুলে দেওয়া হয়েছিল। স্মার্ট কার্ড ব্যবহারেও বেশ নিয়মবিধি ছিল। তবে এখন থেকে আর সেসব কোনো নিয়ম বিধি থাকছে না। তবে, টোকেন চালু না হওয়ায় যাদের স্মার্ট কার্ড নেই, তাঁরা এখনই যাত্রা করতে পারবেন না।

আরও পড়ুন-কৃষি আইন নিয়ে বিজেপির অন্দরে ভাঙন, আসরে অমিত

Advt

Related articles

বোলিং নিয়ে চিন্তা কমল নায়ারের, পাথিরানাকে নিয়ে রইল বিরাট আপডেট

আইপিএল শুরুর আগেই পাথিরানাকে(Matheesha Pathirana )স্বস্তি কেকেআর শিবিরে। শ্রীলঙ্কান পেসার দ্রুত ফিট হয়ে উঠছেন। শ্রীলঙ্কান পেসারের ফিটনেস টেস্ট...

ঘুমন্ত স্ত্রী-সন্তানকে কুপিয়ে খুন, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা উলুবেড়িয়ার যুবকের 

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও এক ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন প্রদীপ...

আজ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির কমলার সতর্কতা!

উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (South Bengal weather forecast) । দুর্যোগ বাড়বে উত্তরেও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সূর্যোদয় দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আইআইটি পড়ুয়া

মুম্বইয়ের কাছে পানভেল এলাকায় (Panvel area Mumbai) ভয়াবহ দুর্ঘটনায় বম্বে আইআইটি-র তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার...