Thursday, April 9, 2026

রোহিত, রাহানেদের চাঙ্গা রাখতে বিশেষ পদ্ধতি টিম ম‍্যানেজমেন্টের

Date:

Share post:

টিম ইন্ডিয়া( India team) এখন যেন মিনি হাসপাতাল। দলের যা চোট আঘাতের অবস্থা, তাতে চতুর্থ টেস্টের ( 4th test) জন‍্য দল গড়তে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় টিম ম‍্যানেজমেন্টকে। মানসিক ভাবে বিধ্বস্ত ভারতীয় দল।

তাই দলের ক্রিকেটারদের সুস্থ রাখতে এক বিশেষ পদ্ধতি প্রয়োগ করল টিম ম‍্যানেজমেন্ট। ক্লান্তি দুর করতে রোহিত শর্মা( Rohit sharma), অজিঙ্কে রাহানে ( Ajnkye Rahane) , চেতশ্বর পুজারাদের( cheteshwar pujara) ঘুমের ওষুধ দেয় ভারতীয় টিমম‍্যানেজমেন্ট।

এদিন এক সংবাদ সংস্থাকে দলের এক সূত্র জানান,” বেশ কিছু ক্রিকেটারকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। বিধ্বস্ত দেখাচ্ছিল ক্রিকেটারদের।” এর পাশাপাশি তিনি আরও বলেন, ক্রিকেটারদের অনুশীলনের পরিমাণ ও কমিয়ে দেওয়া হয়েছে। কঠিন অনুশীলন করানো হচ্ছে না দলকে।

চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন, রবীন্দ্র জাদেজা ( Ravindra jadeja), যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সম্ভবত চতুর্থ টেস্টে খেলতে পারবেন না হনুমা বিহারীও ( Hanuma bihari)। ফলে চতুর্থ টেস্টের আগে দলের বোলিং লাইন আপ যে অনেক দুর্বল হয়ে গিয়েছে তা ভালই জানে টিম ম‍্যানেজমেন্ট।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...