Monday, April 6, 2026

দুষ্কৃতী হামলায় ফের উত্তপ্ত ট্যাংরা

Date:

Share post:

ফের উত্তপ্ত ট্যাংরা। অভিযোগ, মঙ্গলবার রাতে এক বিজেপি কর্মীর বাড়ির সামনে গিয়ে তাঁকে মারধর করা হয়। পরিবারের লোকজনের উপরও হামলা হয়। এই ঘটনায় বুধবার সকালেও চাপানউতোর চলছে মথুরবাবু লেনে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হলেও স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জানা গিয়েছে , ৫৭ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার সন্ধ্যায় কম্বল বিতরণ কর্মসূচি ছিল। তা সেরে রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ি ফিরছিলেন দলের বুথ সভাপতি বাপি দে। অভিযোগ, আচমকাই বাড়ির সামনে বেশ কিছু দুষ্কৃতী চড়াও হয়ে লাঠি নিয়ে তাঁর উপর হামলা চালায়। তাঁকে বাঁচাতে এসে স্ত্রী, শাশুড়ি এবং নাবালক পুত্র-কন্যাকেও বেধড়ক মারের মুখে পড়তে হয় বলেও অভিযোগ। তাঁকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...