Wednesday, June 24, 2026

‘একুশে বাংলা থেকে সাফ হয়ে যাবে বিজেপি’, মেননের বেফাঁস মন্তব্যে অস্বস্তিতে গেরুয়া শিবির

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচন উপলক্ষে কোমর বেঁধে মাঠে নেমেছে যুযুধান দুই শিবির তৃণমূল(TMC) ও বিজেপি(BJP)। বাগযুদ্ধ শুরু হয়ে গিয়েছে দুই দলের নেতাদের মধ্যে। এমন সময়ে এবার বেফাঁস মন্তব্য করে দলকে বিপাকে ফেললেন পশ্চিমবঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন(Arvind Menan)। তৃণমূলকে বাংলার ক্ষমতা থেকে সরানোর কথা বলতে গিয়ে তিনি বলে বসলেন ‘২০২১ সালে বাংলা থেকে সাফ হয়ে যাবে বিজেপি’। তার এহেন মন্তব্যের পর গেরুয়া শিবির যেমন অস্বস্তিতে পড়ে গিয়েছে ঠিক তেমনি বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়(Saugata roy)।

একুশের নির্বাচনকে পাখির চোখ করে একাধিক কেন্দ্রীয় নেতাকে বাংলার দায়িত্বে পাঠিয়েছে বিজেপি। সেই তালিকায় পর্যবেক্ষক যেমন করা হয়েছে কৈলাস বিজয়বর্গীয়কে তেমনি সহ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছেন অরবিন্দ মেনন। ‌দায়িত্ব কাঁধে নিয়ে একাধিকবার শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। ‌ সম্প্রতি বৃহস্পতিবার রাজ্যে এসে ভাষণ দিতে গিয়ে মুখ ফসকে বিজেপির মুখ কালো করে দিলেন অরবিন্দ মেনন। তিনি বলেন, ‘২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল অর্ধেক হয়ে গেছে। ২০২১ সালে বিজেপি সাফ হয়ে যাবে।’ দলের গুরু দায়িত্বে থাকা একজন ব্যক্তিত্বের মুখে এহেন মন্তব্য উঠে আসার পর স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে গিয়েছে গেরুয়া শিবির।

আরও পড়ুন:তৃণমূল-বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেসকে ১০০ আসন ছাড়তে পারে আলিমুদ্দিন

অবশ্য তার এই মন্তব্যকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে তৃণমূল। অরবিন্দ মেননের মন্তব্যের প্রেক্ষিতে বিবৃতি দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, ‘একেবারে ঠিক কথাই বলেছেন মেনন। ২০২১ সালে বাংলায় ফের ক্ষমতায় আসছে তৃণমূল।’

Advt

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...