Saturday, April 4, 2026

রাজ্যে ভোটার বেড়েছে ২০ লক্ষ, সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত

Date:

Share post:

রাজ্যে ভোটার বাড়লো ২০ লক্ষ৷ শতাংশের হিসেবে আগের ভোটার তালিকার থেকে ভোটার সংখ্যা বেড়েছে ২.০১ শতাংশ।

শুক্রবার প্রকাশিত হয়েছে সংশোধিত ভোটার তালিকা (voters list)৷

নির্বাচন কমিশন (election commission Of India) সূত্রে জানা গিয়েছে,

◾নতুন তালিকা অনুযায়ী এই মুহুর্তে পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৩২ লক্ষ ৯৪ হাজার ৯৮০ জন।

◾আগের তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ১৮ লক্ষ ৪৯ হাজার ৩০৮ জন।

◾নতুন তালিকায় বাদ পড়েছে বেশ কিছু ভোটারের নাম ।

◾প্রকাশিত সংশোধিত ভোটার তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার ৩০৬।

◾মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৫৯ লক্ষ ২৭ হাজার ৮৪।

◾তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ৭৯০ জন।

◾রাজ্যে ভোটার বেড়েছে ২০ লক্ষের বেশি।

◾নতুন ভোটার তালিকা অনুযায়ী আগের থেকে রাজ্যে ভোটার সংখ্যা বেড়েছে ২.০১ শতাংশ।

কমিশন সূত্রের ইঙ্গিত, রাজ্যে এপ্রিল মাসে ভোট হতে পারে। কোভিড পরিস্থিতিতে বুথের সংখ্যা বাড়তে পারে। ইতিমধ্যেই ২ দফায় ঘুরে গিয়েছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তিনি বার্তা দিয়েছেন, ভোটের সময় হিংসা বরদাস্ত করবে না কমিশন৷ রাজনৈতিক হিংসা নিয়ন্ত্রণে পুলিশকে তৈরি থাকতে হবে।

জানা গিয়েছে,

🔻আগামী সপ্তাহে রাজ্যে আসতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

🔻সাধারণত ফুল বেঞ্চ ঘুরে যাওয়ার পরই ভোটের বিজ্ঞপ্তি জারি হয়৷

🔻এক্ষেত্রে ফেব্রুয়ারির মাঝামাঝি ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে৷

🔻রাজনৈতিক ও প্রশাসনিক মহলের ধারনা, এবার ৫ থেকে ৬ দফায় ভোট হতে পারে৷

আরও পড়ুন- ‘একুশে বাংলা থেকে সাফ হয়ে যাবে বিজেপি’, মেননের বেফাঁস মন্তব্য অস্বস্তিতে গেরুয়া শিবির

Advt

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...