Monday, April 13, 2026

বিতর্কিত ৩ কৃষি আইনকে সমর্থন জানাল আই এম এফ

Date:

Share post:

ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড বা আইএমএফ কেন্দ্রের কৃষি আইনকে সমর্থন করল। ভারত সরকারের আনা তিনটি কৃষি আইন গ্রামীণ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, এমনটাই মনে করছেআন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা IMF। শুক্রবার আইএমএফের তরফেএমনটাই জানানো হয়েছে।

এদিকে, শুক্রবার কেন্দ্রের সঙ্গে নবম দফার বৈঠকে সম্মতি জানিয়েছেন আন্দোলনরত কৃষক নেতারা। বিতর্কের জেরে গতকালই সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন ভারতীয় কৃষক ইউনিয়নের নেতা ভূপিন্দর সিং মান। তারপরই সিদ্ধান্ত বদলান আন্দোলনকারীরা। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানান যে, শুক্রবারের বৈঠক নির্দিষ্ট সময়েই হবে। সঙ্গে বলেন, “আশা করব কৃষকদের সঙ্গে নবম দফার বৈঠক বেশ ইতিবাচকই হবে। সরকার খোলা মনে কৃষকদের সঙ্গে আলোচনার জন‌্য তৈরি।” কৃষকদের কাছে খোলা মনে আলোচনা-র এই কথা প্রথম থেকেই বলে এসেছে কেন্দ্র সরকার। গোড়া থেকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড়। অন্যদিকে কেন্দ্রের তরফেও এই আইন বাতিল করা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে।

Advt

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...