Monday, April 6, 2026

টিকাকরণ কর্মসূচির মাঝেই ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ১৫,১৫৮, মৃত ১৭৫

Date:

Share post:

দেশজুড়ে শনিবার থেকে শুরু হয়েছে করোনা টিকাকরণ(Corona vaccination) কর্মসূচি। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Prime minister Narendra Modi)। এরই মাঝে দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশ করা হল তাতে দেখা যাচ্ছে ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আগের তুলনায় অনেকখানি নেমে গিয়ে বর্তমানে ১৫ থেকে ১৬ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে।

স্বাস্থ্যমন্ত্রকের( health ministry) তরফে জারি করা বিবৃতি অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ১৫,১৫৮ জন। যার জেরে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,০৫,৪২,৮৪১(১.০৫ কোটি)। পাশাপাশি শেষ ২৪ ঘন্টায় ১৭৫ জন মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাস সংক্রমণের জেরে। যার ফলে এখনো পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১.৫২ লক্ষ। স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় ১৬,৯৭৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। যার ফলে এখনো পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১.০১ কোটি মানুষ। আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেড়ে যাওয়ার ফলে বর্তমানে অ্যাক্টিভ কেস লাগাতারভাবে কমতে শুরু করেছে। তথ্য বলছে এই মুহূর্তে মৃত ও সুস্থতা বাদ দিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২.১১ লক্ষ আক্রান্ত।

আরও পড়ুন:বিজ্ঞানীদের প্রশংসা, করোনায় মৃতদের শ্রদ্ধা: টিকাকরণের সূচনায় আবেগপ্রবণ মোদি

পাশাপাশি করোনা পরিস্থিতিতে সবচেয়ে উদ্বেগজনক অবস্থায় থাকা দিল্লিতেও ক্রমাগতভাবে আক্রান্তের হার কমতে শুরু করেছে। শুক্রবার সন্ধ্যায় দিল্লির সরকারের তরফে যে তথ্য প্রকাশে আনা হয়েছিল তাতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় মাত্র ২৯৫ জন দিল্লিতে করোনা আক্রান্ত হন। এবং এই প্রথমবার দিল্লিতে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৯৭.৮৫ শতাংশে পৌঁছে গিয়েছে।

Advt

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...