Sunday, April 26, 2026

বিজ্ঞানীদের প্রশংসা, করোনায় মৃতদের শ্রদ্ধা: টিকাকরণের সূচনায় আবেগপ্রবণ মোদি

Date:

Share post:

দীর্ঘ এক বছর করোনা(corona) রাক্ষসের সঙ্গে অসম লড়াইয়ের পর অবশেষে বহুপ্রতীক্ষিত সেইদিন। যুদ্ধ জয়ের অঙ্গীকার নিয়ে আজ ময়দানে নেমেছে ভারতবাসী(India)। শনিবার সকাল সাড়ে দশটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অভিযান শুরু করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Prime minister Narendra Modi)। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে গর্বিত ও একই সঙ্গে আবেগপ্রবণ হতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। দ্রুত ভ্যাকসিন প্রস্তুতের জন্য বিজ্ঞানীদের প্রশংসা করার পাশাপাশি, শ্রদ্ধা জানালেন সেই সমস্ত মানুষকে যাদের প্রাণহানি হয়েছে এই মারণ ভাইরাসের সংক্রমণে।

এদিন দেশবাসীর উদ্দেশ্যে করোনা টিকাকরণ কর্মসূচি শুরু করার পাশাপাশি দেশবাসীকে সতর্ক করতে ভোলেননি প্রধানমন্ত্রী। তিনি জানিয়ে দেন টিকা নেওয়ার অর্থ এই নয় আপনারা মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা ভুলে যাবে। পাশাপাশি একটি টিকা নেওয়ার পর দ্বিতীয় টিকা নেওয়ার ক্ষেত্রে যেন ভুল না হয় সেটাও দেশবাসীকে জানিয়ে দেন তিনি। পাশাপাশি দ্রুত টিকা প্রস্তুত করার জন্য বিজ্ঞানীদের ভুয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, যে কোন টিকা প্রস্তুত করতে বছরের পর বছর লেগে যায়। তবে অক্লান্ত পরিশ্রম করে অল্প দিনেই সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের এই প্রচেষ্ঠার জন্য কোন প্রশংসাই পর্যাপ্ত নয়।

আরও পড়ুন:তৃণমূল থেকে আসা প্রত্যেককেই টিকিট দেওয়া হবে না, ঘোষণা দিলীপ ঘোষের

পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘ওঁরা দিন-রাত এক করে কাজ করেছেন। ভ্যাকসিন তৈরি হতে অনেক সময় লাগে। এক্ষেত্রে খুব কম সময়ে জোড়া ভ্যাকসিন তৈরি হয়েছে। যার সংক্রমিত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি, তিনি আগে পাবেন টিকা। চিকিত্সক-স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিনের প্রথম হকদার। এঁদের সংখ্যা প্রায় ৩ কোটি। এঁদের ভ্যাকসিন দেওয়ার খরচ বহন করবে ভারত সরকার।’

একই সঙ্গে ভারতে ভাইরাসের কবলে পড়ে যে সমস্ত মানুষের প্রাণ গিয়েছে সেই সমস্ত মানুষের কথা এদিন স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘বৃদ্ধ বাবা-মায়ের কাছে আসতে পারেনি সন্তান। অনেকে প্রিয়জনদের অন্তিম বিদায় পর্যন্ত জানাতে পারেননি।  নিরাশার এই সময়ে কেউ আশার সঞ্চার করছিল।  প্রাণ বিপন্ন করে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মী-পুলিশরা লড়ে গিয়েছেন। এঁরা কতদিন বাড়ি ফিরতে পারেননি।

তাঁর কথায়, ‘অনেকে শেষপর্যন্ত আর বাড়ি ফিরতে পারেননি। তাঁরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন আজ স্বাস্থ্যকর্মীদের আগে টিকা দিয়ে, দেশ তার ঋণ শোধ করছে।  নিজেদের দুর্বলতাকে, শক্তিতে রূপান্তরিত করেছে ভারত।’

Advt

Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...