Monday, April 6, 2026

“টিকা নিন, করোনামুক্ত জীবনযাপন করুন”, বার্তা ফিরহাদ হাকিমের

Date:

Share post:

দেশের চিকিৎসা ইতিহাসে আজ, ১৬ জানুয়ারি দিনটি স্মরণীয় হয়ে থাকবে। এদিন দেশজুড়ে গণ করোনা টিকাকরণ ((Corona Vaccine) কর্মসূচির সূচনা করেছেন প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi)। যদিও এই পর্বে মূলত সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছিলেন বা এখনও লড়াই করছেন সেই করোনা যোদ্ধা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া শুরু হয়েছে। আজ প্রথম ডোজ, ২৮ দিন পর দ্বিতীয় ডোজ।

আরও পড়ুন:টিকাকরণ কর্মসূচির মাঝেই ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ১৫,১৫৮, মৃত ১৭৫

চেতলায় এক টিকাকরণ কর্মসূচিতে অংশ নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Forhad Hakim) বলেন, “আমি ট্রায়ালে টিকা নিয়ে সুস্থ আছি। দুটি ডোজ নিয়েছি। তাই সবাইকে বলতে চাই যে আপনারা সবাই ভ্যাকসিন নিন।” এরপর পুরমন্ত্রী জানান, সব জায়গাতেই এই ভ্যাকসিন কর্মসূচি চালু হচ্ছে। মন্ত্রীর কথায়, “আমি সবাইকে বলছি, আপনারা ভ্যাকসিন নিন। মাস্ক মুক্ত জীবনযাপন করুন। ৫টা পুরসভার স্বাস্থ্যকর্মীরা আজ টিকা পাবেন। আস্তে আস্তে আমরা সব জায়গায় চালু করে দেব। আমাদের হাতে এখন করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য অস্ত্র এসে গিয়েছে। তাই সেই অস্ত্র প্রয়োগ করুন। করোনামুক্ত জীবনযাপন করুন।”

Advt

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...