Friday, April 3, 2026

‘তাণ্ডব’: হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে, অন্যথায় জুতো মারার হুঁশিয়ারি BJP বিধায়কের

Date:

Share post:

সইফ আলি খান, ডিম্পল কবাডিয়া অভিনীত ওয়েব সিরিজ তাণ্ডব(tandav) গত শুক্রবার মুক্তি পেয়েছে। আর এই ছবি মুক্তির পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে এই ওয়েব সিরিজে(web series) হিন্দু দেবতাদের(Hindu God) অপমান করা হয়েছে। যার ফলেই উত্তাল হয়ে উঠল পরিস্থিতি। মহারাষ্ট্রের বিজেপি(BJP) বিধায়ক রাম কদম(Ram kadam) বলেন, ভগবান শিবকে নিয়ে রীতিমতো মজা করা হয়েছে সিনেমাটিতে। অবিলম্বে সিনেমার বিতর্কিত ওই অংশ কেটে বাদ দিতে হবে। এবং অভিনেতা জিসান আইয়ুবকে ক্ষমা চাইতে হবে।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাম কদম বলেন, ‘এই ওয়েব সিরিজের নির্মাতা এবং নির্দেশককে হাটু গেড়ে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে সকলের সামনে। যদি এটা না করা হয় তাহলে জুতো মারা হবে তাদের।’ পাশাপাশি যতদিন না সিনেমাটির বিতর্কিত অংশ বাদ দেওয়া হচ্ছে ততদিন তাণ্ডব সিনেমাটিকে বয়কট করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।তার কথায়, ‘কেন প্রতিবার হিন্দু দেব-দেবীদের অপমান করা হচ্ছে ওয়েব সিরিজ গুলিতে। আলি আব্বাস জাফরকে অবিলম্বে এই ওয়েব সিরিজ থেকে বিতর্কিত অংশ বাদ দিতে হবে। অভিনেতা জিসান আইয়ুবকে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে। না হলে তাণ্ডবকে কেন্দ্র করে তাণ্ডব চলবে।’

আরও পড়ুন:বিজেপির কোর কমিটির বৈঠকে বিধানসভা ভোটের ব্লু প্রিন্ট তৈরি

ইতিমধ্যেই এই ওয়েব সিরিজকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি সাংসদ মনোজ কোটক কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রীর প্রকাশ জাভড়েকর এর কাছে চিঠি লিখে ওয়েব সিরিজ তাণ্ডবের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি এই ওয়েব সিরিজ কে হিন্দু বিরোধী অভিযোগ করে লিখেছেন দেশের কোটি কোটি হিন্দুদের আস্থার ওপর আঘাত হেনেছে সিনেমাটি। ফলে অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিক সরকার।

Advt

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...