Thursday, June 4, 2026

করোনা টিকা নেওয়ার ফলে বেড়েই চলেছে মৃতের সংখ্যা, মৃত্যু ২৯ জনের

Date:

Share post:

করোনাভাইরাসের (Coronavirus) ভ্যাকসিন (Vaccine) নেওয়ার পরই পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে মৃত্যু ২৯ জনের। উদ্বিগ্ন নরওয়েবাসী। সেদেশে আপাতত ফাইজারের (Pfizer) টিকাই দেওয়া হচ্ছে। ফাইজারের প্রথম ডোজ নেওয়ার পরেই পার্শ্বপ্রতিক্রিয়াতেই মৃত্যু হয়েছে তাঁদের এমনটাই জানাচ্ছে নরওয়ের মেডিসিন এজেন্সি।

প্রাথমিকভাবে ফাইজারের করোনা টিকা নেওয়ার পর নরওয়েতে (Norway) মৃত্যু হয়েছিল ২৩ জনের। তার মধ্যে যে ১৩ জনের ময়নাতদন্ত হয়েছে, তাঁরা প্রত্যেকে হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁদের বয়স ছিল কমপক্ষে ৮০। এরপরই নরওয়ের মেডিসিন এজেন্সির তরফে জানানো হয়েছিল, দুর্বল, বয়স্ক মানুষদের শরীরে সম্ভবত গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছিল। সেই পরিস্থিতিতে ৮০ বছরের ঊর্ধ্বে অসুস্থ মানুষদের উপর টিকা প্রয়োগের উপর সতর্কতা জারি করা হয়েছিল।

২৩ জন মারা যাওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মারা গেলেন আরও ৬ জন। তবে ঠিক কী রকম বয়সের মানুষদের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া বেশি হচ্ছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ প্রাথমিকভাবে শুধুমাত্র ৮০ বছরের ঊর্ধ্বে রোগীদের ক্ষেত্রে যে সতর্কতা জারি হয়েছিল, তাতে শঙ্কা থাকছে। এখনও পর্যন্ত যে ২৯ জনের মৃত্যুর খবর মিলেছে, তাঁদের প্রত্যেকের বয়স ৭৫-এর বেশি।

নরওয়ের মেডিসিন এজেন্সি (Norway Medicine Agency) জানিয়েছে, আপাতত সেদেশে শুধুমাত্র ফাইজার-বায়োএনটেকের টিকা প্রদান করা হচ্ছে। ফলে মৃত ২৯ জনকেই ফাইজারের টিকা দেওয়া হয়েছিল। আপাতত মৃত ১৬ জনের ময়নাতদন্ত করা হচ্ছে। যে ২৯ জনের মৃত্যু হয়েছে, তাঁরা প্রত্যেকেই গুরুতর অসুস্থ ছিলেন। তাঁদের শরীরে ভ্যাকসিন প্রয়োগের পরই কেন্দ্র্রে অধিকাংশের বমি বমি ভাব, জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছিল। তবে এই মূহুর্তে ঠিক কীরকম বয়সের মানুষদের করোনা টিকা দেওয়া হবে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন-আগামী সপ্তাহেই আরও ভ্যাকসিন আসছে রাজ্যে

Advt

Related articles

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...