Tuesday, June 2, 2026

আসন-রফা চূড়ান্ত করতে বৈঠকে বসছে বাম কংগ্রেস

Date:

Share post:

আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসকদল এবং বিরোধী বিজেপির (Bjp) বিরুদ্ধে লড়তে একজোট হয়েছে বাম-কংগ্রেস (Left-Congresses)। কিন্তু কে কটা আসনে লড়বে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সেই বিষয়ে আলোচনা করতেই রবিবার বেলা ১১টা নাগাদ বৈঠকে বসছে জোট সঙ্গীরা৷

সূত্রের খবর, এখনো পর্যন্ত যার যেটা শক্ত ঘাঁটি সেই আসনে তারাই প্রার্থী দেবে বলে ভাবা হচ্ছে। এক্ষেত্রে 100 টা আসনে প্রার্থী দিতে পারে কংগ্রেস। বাকিগুলো দেবে বামেরা। আসন বণ্টন নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েক দফা আলোচনা সেরেছে প্রদেশ কংগ্রেস। বিধান ভবন (Bidhan Bhaban) সূত্রে খবর, কংগ্রেসের শক্ত ঘাঁটি তিন জেলা – পুরুলিয়া (Purulia), মুর্শিদাবাদ (Murshidabad) ও মালদহের (Maldah) যে আসনগুলি দলের বামেদের ছাড়া হবে না। বামেরা দাবি না মানলে ওইসব আসনে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের প্রস্তাব দেবে কংগ্রেস।

এদিকে সূত্রের খবর, কংগ্রেসকে কোনওভাবেই একশোর বেশি আসন ছাড়া হবে না বলে সিদ্ধান্ত আলিমুদ্দিন স্ট্রিটের (Alimuddin)। এই পরিস্থিতিতে দিল্লি থেকে কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধী (Sonia Gandhi) দ্রুত আসন রফা সেরে প্রচারের কাজে নামতে নির্দেশ দিয়েছেন। এখন কোন সমীকরণে বাম-কংগ্রেস ঐক্যমত্যে প্রার্থীদের সেটাই দেখার।

আরও পড়ুন:আজকের পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাসের দাম

Advt

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...