Friday, April 3, 2026

জয়ে ফিরতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড

Date:

Share post:

সোমবার আইএসএলে( isl) চেন্নাইয়ান এফসির( chennaiyin fc) বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল( sc east bengal)। প্রথম লেগে চেন্নাইয়ানকে ২-২ গোলে ড্র করেছিল রবি ফাউলারের( robbie fowler) দল। তবে দ্বিতীয় লেগে এক পয়েন্ট নয়, তিন পয়েন্ট চাইছেন তিনি।

শেষ ম‍্যাচে কেরলা ব্লাস্টার্সের বিরুদ্ধে এক গোলে পিছিয়ে থেকে ও ড্র করেছিল লাল-হলুদ ব্রিগেড। তবে সোমবার প্রতিপক্ষ চেন্নাইয়ান। ধারেভারে অনেকটাই এগিয়ে তারা। এই মুহূর্তে ১১ ম‍্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে চেন্নাইয়ান। তাই চেন্নাইয়ানের বিরুদ্ধে নামার আগে সর্তক ফাউলার। চেন্নাইয়ান দলে গোনক্লাভেসের মতন ফুটবলার আছে। যা চিন্তায় রাখছেন ফাউলারকে। তবে এতকিছুর মধ‍্যেও দলের জয় নিয়ে আশাবাদী লাল-হলুদ কোচ।

শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় লেগ। শুরু হয়ে গিয়েছে প্রথম চারে ওঠার লড়াই। প্লে-অফ নিয়ে আশাবাদী ফাউলার। এই নিয়ে ফাউলার বলেন,” ফুটবল একটি অঙ্কের খেলা। ফুটবলে যা কিছু হতে পারে। শেষ ছয় ম‍্যাচে হারের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। আশা করছি আগামী ম‍্যাচে সব ঠিকঠাক হবে।”

চেন্নাইয়ান ম‍্যাচে জয় চাইছেন লাল-হলুদ অধিনায়ক ড‍্যানি ফক্স। শেষ ম‍্যাচে চোটের কারণে খেলতে পারেননি রাজু গায়কোয়াড। চেন্নাইয়ান ম‍্যাচে তিনি মাঠে নামবেন কি না তা নিয়ে ধোঁয়াসা রেখে দিলেন ফাউলার।

আরও পড়ুন:‘বিরাট’ প্রশংসা শার্দুল, সুন্দরকে

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...