Tuesday, March 24, 2026

অর্ণব গোস্বামীর বিরুদ্ধে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি কংগ্রেসের

Date:

Share post:

বিপদ বাড়ছেই রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীর (Editor of Republic tv Arnab Goswami)। এবার হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস (whatsapp chat scam)কাণ্ডে অভিযুক্ত   অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করল  কংগ্রেসের ছাত্র সংগঠন। শুধু তাই নয় কংগ্রেস (Congress)। দলের নেতারা পুরো ঘটনায় যৌথ সংসদীয় কমিটি গঠন (joint parliamentary comitte)করে তদন্তের দাবি জানিয়েছে। এই ইস্যুতে তাদের সমর্থন জানিয়েছে বিজেপি জোটসঙ্গী শিবসেনাও (shivsena)।

কংগ্রেসের ছাত্র সংগঠন (NSUI) এর দাবি, পুলওয়ামা হামলার পর উচ্ছ্বাস প্রকাশ করে এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে আসলে মানুষের আস্থা এবং বিশ্বাস ভেঙেছেন রিপাবলিক টিভির সম্পাদক ।কংগ্রেসের অভিযোগ, ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই পরিষ্কার বালাকোট এয়ার স্ট্রাইকের ব্যাপারে আগে থেকেই জানতেন অর্ণব গোস্বামী। এবং বালাকোট এয়ার স্ট্রাইক আসলে নির্বাচনের কথা মাথায় রেখেই করা হয়েছিল। কংগ্রেসে নেতা মণীশ তিওয়ারির (Manish Tiwari) অভিযোগ, বিজেপি যে শুধু ২০১৯ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করেছিল, তা অর্ণবের ফাঁস হওয়া চ্যাট থেকেই পরিষ্কার। তিনি বলছেন,”সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সত্যি হলে, ২০১৯ লোকসভা নির্বাচনের সঙ্গে সরাসরি যোগা ছিল বালাকোট এয়ার স্ট্রাইকের। কেন জাতীয় নিরাপত্তার সঙ্গে এভাবে আপস করা হল? এই ঘটনায় যৌথ সংসদীয় কমিটির (JPC) তদন্ত প্রয়োজন। এভাবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য নিয়ে কথা বলাটা আসলে দেশদ্রোহিতা। দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি চলছে।”

আরও পড়ুন-মতুয়ারা কবে নাগরিকত্ব পাবেন? কেন্দ্রকে ফের প্রশ্ন শান্তনু ঠাকুরের

Advt

 

Related articles

পাথরপ্রতিমায় ‘৫ প্রতিজ্ঞা’, তৃণমূলের জয়ের ব্যবধানের টার্গেট বাঁধলেন অভিষেক  

কী কী উন্নয়নমূলক কাজ করেছে তৃণমূল সরকার, ভোটে জিতে ক্ষমতায় এসে আর কী কী কাজ করবে- ২৬-এর নির্বাচনের...

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...