Friday, June 26, 2026

সায়নী ইস্যুতে কি বিজেপি অন্দরে ফাটল! তথাগতকে কী পরামর্শ দিলীপের?

Date:

Share post:

সায়নী ঘোষ ইস্যুতে বিজেপি শীর্ষস্থানে ফাটল প্রকাশ্যে। দলের প্রাক্তন রাজ্য সভাপতিকে এই ইস্যুতে সমর্থনের বদলে উপেক্ষা করার পরামর্শ দিলেন স্বয়ং দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এতে পরোক্ষে তিনি অভিনেত্রী সায়নী ঘোষকেই (Sayani Ghosh) সমর্থন করলেন বলে মত রাজনৈতিক মহলের।

কী বলেছেন দিলীপ ঘোষ? বিষয়টি নিয়ে বিজেপির (Bjp) রাজ্য সভাপতি বলেন, “ফেসবুকে যে কেউ কমেন্ট (Comment) করতেই পারে। তার সঙ্গে বাগযুদ্ধে দাঁড়ানোর দরকার নেই”। সম্প্রতি টিভি চ্যানেলে একটি অনুষ্ঠানে সায়নী বলেন, “জয় শ্রীরাম স্লোগানটি রণধ্বনিতে পরিণত করা হয়েছে। এটি বাংলা সংস্কৃতির মধ্যেও পড়ে না। ঈশ্বরের নাম ভালোবেসে বলা উচিত”। এখান থেকেই শুরু হয় টুইট (Twitte) যুদ্ধ। সেই টুইটে সামনে আসে ২০১৫ সালে সায়নীর একটি টুইট। সেখানে শিবলিঙ্গে কন্ডোম পরাতে দেখা যায় ‘বুলাদি’ নামে এক মহিলাকে। এই বিষয় নিয়েই ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। এতেই তাঁকে উপেক্ষা করার পরামর্শ দেন দিলীপ। তিনি বলেন, ফেসবুকে (Facebook) বা সোশ্যাল মিডিয়ায় যে কেউ কমেন্ট করতে পারেন, তাই বলে বাগযুদ্ধে জড়ানোর দরকার কী। উপেক্ষা করাই শ্রেয়।

আরও পড়ুন:উত্তরপ্রদেশে করোনা টিকা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মৃত স্বাস্থ্যকর্মী, শুরু বিতর্ক

এই নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। তাহলে কি তথাগতর বঙ্গ রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠে না পছন্দ বিজেপি রাজ্য সভাপতির? বিষয়টিকে উপেক্ষা করে পরোক্ষভাবে সায়নীর পাশে দাঁড়িয়ে আসলে কী বার্তা দিতে চাইলেন দিলীপ! এ নিয়ে এখন আলোচনা বিজেপির অন্দরেও।

Advt

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...