Saturday, April 4, 2026

‘আইপিএল, নিজের বাড়ি, মার্সিডিজ বেঞ্জ, ২০২৩ বিশ্বকাপ’: লক্ষ্য স্থির আজহারের

Date:

Share post:

মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত শতরান করে দলকে জিতিয়েছেন। ভারতের ‘পরবর্তী আজহার’ হিসেবে তিনিই শিরোনামে । কেরলের সেই ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনের জীবনের চার লক্ষ্যের কথা এবার সামনে এসেছে একটি বেসরকারি টিভি চ্যানেলের সৌজন্যে।
প্রতিভাবান এই ব্যাটসম্যান গত ছ’বছর ধরে খেলছেন কেরলের রাজ্য দলে। কিন্তু কিছুতেই প্রতিভা থাকা সত্ত্বেও সাফল্য যেন ধরা দিচ্ছিল না তাঁর ব্যাটে। অবশেষে মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স নজর কেড়ে নিয়েছে প্রত্যেকেরই।
নিজের ঘরে আজহার লিখে রেখেছেন, ‘আইপিএল, নিজের বাড়ি, মার্সিডিজ বেঞ্জ, ২০২৩ বিশ্বকাপ’। অর্থাৎ আগামী কয়েক বছরের জন্য নিজের লক্ষ্য স্থির করে নিয়েছেন তিনি।
সামনেই আইপিএলের নিলাম। আগামী দু’-একটা ম্যাচে যদি নিজের প্রতিভার ঝলক দেখাতে পারেন, তবে প্রথম লক্ষ্য পূরণ হতে বিশেষ দেরি নেই। বাড়ির লোকের আশা, বেশি দামে কোনও দল কিনলে পরের দুটি লক্ষ্যও পূরণ হয়ে যেতে পারে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...