Wednesday, June 24, 2026

জুটিতে লুটি! আজ ডায়মন্ড হারবারে রোড-শো শোভন-বৈশাখীর

Date:

Share post:

গরহাজিরার দুর্নাম মুছে বিজেপিতে (BJP) পুরোদস্তুর সক্রিয় শোভন-বৈশাখী জুটি। আজ, সোমবার ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভা এলাকায় রোড শো (Road Show) করবেন বিজেপির (BJP) তৎকাল নেতা শোভন চট্টোপাধ্যায় (Shovon Chatterjee) ও তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Boishakhi Banarjee)। এদিন বিকেল ৩টে নাগাদ দক্ষিণ ২৪ পরগনার ( South 24 Parganas) বিষ্ণুপুর থানা (Bishnupur PS) এলাকা থেকে শোভন-বৈশাখীর রোড শো শুরু হয়ে তা শেষ হবে আমতলা (Katika) কলোনি মাঠে এসে। এরপর সেই মাঠে বক্তব্য রাখবেন শোভন চট্টোপাধ্যায়।

তৃণমূলে (TMC) একটা সময় এই দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি ছিলেন শোভন চট্টোপাধ্যায়। ফলে বিধানসভা ভোটের মুখে এবার ঘাসফুল শিবিরের শক্তিঘাঁটিতে শোভনকে নামিয়েছে গেরুয়া শিবির। পাশাপাশি কলকাতা জোনের পর্যবেক্ষক করা হয়েছে প্রাক্তন মেয়রকে। এরপরই বান্ধবী বৈশাখীকে সঙ্গে নিয়ে একের পর এক কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়েছেন শোভন।

আরও পড়ুন:‘আইপিএল, নিজের বাড়ি, মার্সিডিজ বেঞ্জ, ২০২৩ বিশ্বকাপ’: লক্ষ্য স্থির আজহারের

মনে রাখা দরকার, আজ যে অঞ্চলে শোভন-বৈশাখীর রোড-শো, তা সাংসদ (MP) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee) খাসতালুক বলে পরিচিত। গত কয়েক বছরে বিভিন্ন নির্বাচনে এখানে অন্য কোনও দল দাঁত ফোটাতে পারেনি। এবার সেখানেই বিজেপির জার্সিতে কর্মসূচি শোভনের। সঙ্গী বৈশাখী। ফলে রাজনৈতিক মহলের বিশেষ নজর থাকছেই এই রোড-শোয়ের দিকে।

Advt

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...