Tuesday, June 23, 2026

ভ্যাকসিন নিয়ে বিতর্কে শীলভদ্র, পাশে নেই দিলীপও

Date:

Share post:

ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল। বিপাকে বিজেপির পরিযায়ী এবং তৎকাল নেতাদের। যে অভিযোগ তুলে রবিবার তারা তৃণমূলের দিকে কামান দেগেছিলেন, সেই অভিযোগেই বিদ্ধ হলেন তারা। সংবাদমাধ্যমের চোখ এড়াতে পারলেন না বিজেপির অভিযোগকারীরা। এবার কী বলবেন কৈলাশরা?

বিজেপির অভিযোগ ছিল, বিশেষত কৈলাশ বিজয়বর্গী থেকে শিব প্রকাশদের, রবিবার দেশ জুড়ে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল শুধু ফ্রন্ট ওয়ারিয়র বা মেডিক্যাল পার্সনদের। কিন্তু শাসক দলের কয়েকজন বিধায়ক ভ্যাকসিন নিয়েছেন। যা নাকি নীতিগতভাবে ঠিক নয়! এ নিয়ে পাল্টা শাসকদলের বক্তব্য ছিল, যাদের দেওয়া হয়েছে, তাঁরা সকলে রোগী কল্যাণ সমিতির সদস্য। তাঁরাও ফ্রন্ট লাইন ওয়ারিয়র। এনিয়ে রবিবার সারাদিন রাজনৈতিক ফয়দা তোলার কসুর করেনি বিজেপি।

কিন্তু ২৪ ঘন্টার মধ্যে ধরা পড়ল আর এক চিত্র। একটি স্টিল ছবি। যে ছবিতে দেখা যাচ্ছে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তকে। তিনি জামা খুলে বসেছেন টুলে। অর্ধেক আদুল গায়ে। নার্সিং স্টাফ তাঁকে ভ্যাক্সিন দিচ্ছেন। ছবিটি বারাকপুরের বি এন বোস হাসপাতালের। এই ঘটনা সামনে আসার পর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাফ বলেছেন, যা হয়েছে ঠিক হয়নি। বিজেপি এই ঘটনাকে সমর্থন করে না।

আরও পড়ুন:জুটিতে লুটি! আজ ডায়মন্ড হারবারে রোড-শো শোভন-বৈশাখীর

এই ছবি হাতে আসার পরেই চাঞ্চল্য সব মহলে। সস্তার রাজনীতি করতে গিয়ে বিপাকে বিজেপি। প্রশ্ন হলো, বিজেপিতে যোগ দেওয়া শীলভদ্রের ভ্যাক্সিন দেওয়া নিয়ে কৈলাশ-মুকুলরা কী বলেন সেটাই দেখার। রাজনৈতিক মহল বলছে, কৈলাশরা এবার নিজেদের জালেই ফেঁসেছেন।

Advt

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...