Monday, April 6, 2026

‘মুজিব বর্ষ’ উপলক্ষে ভারত-বাংলাদেশে মৈত্রী সাইকেল র‌্যালি

Date:

Share post:

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২১ সালকে ‘মুজিব বর্ষ’ নাম দিয়ে উদযাপন করছে বাংলাদেশ। এই উপলক্ষেই ভারত ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্য বাড়াতে আয়োজন করা হয়েছে এক মৈত্রী সাইকেল র‍্যালির। BSF-BDR-এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে র‍্যালির।

এই র‍্যালিটি ভারতের ছয়টি রাজ্যকে ছুঁয়ে ভারত বাংলা সীমান্তের মোট ৪ হাজার ৬৬ কিলোমিটার পাড়ি দিয়ে আগামী ১৭ মার্চ মিজোরামের সিলকোট BOP-তে গিয়ে শেষ হবে। সেই মত আজ, সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের লক্ষ্মী-নারায়নপুর সীমান্ত থেকে একটি সাইকেল র‍্যালির আয়োজন করা হল আজ ১৮ জানুয়ারি। এই র‍্যালিটিও আগামী ১৭ মার্চ অন্যান্য সাইকেল র‍্যালির সাথেই সিলকোট BOP-তে গিয়ে শেষ হবে।

সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু হওয়া এই র‍্যালির সূচনা পর্বে উপস্থিত ছিলেন BSF-এর পক্ষে DIG রাজিব রঞ্জন শর্মা ও BDR-এর পক্ষে আদাতলা BOP-র ১৬ ব্যটিলিয়নের সুবেদার আব্দুল লতিফ। এই সাইকেল র‍্যালির নেতৃত্ব দিচ্ছেন টিম ক্যাপ্টেন জিতেন্দ্র কুমার এবং জিতেন্দ্র সিং। এই বর্নাঢ্য সাইকেল র‍্যালিকে অভিবাদন জানাতে উপস্থিত ছিলেন লক্ষ্মী-নারায়নপুর সীমান্তের অসংখ্য সাধারণ মানুষ।

আরও পড়ুন : জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবার অযোধ্যায় মসজিদের ভিত্তিপ্রস্তর

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...