Monday, April 6, 2026

সোমবার থেকে খুলে গেল বিভিন্ন মেট্রো স্টেশনের একাধিক গেট

Date:

Share post:

দীর্ঘ ভোগান্তির পর  অবশেষে স্বস্তি পেতে চলেছেন  মেট্রো (Kolkata Metro) যাত্রীরা। সোমবার থেকে প্রতিটি মেট্রো স্টেশনের প্রায় সবকটি গেট (every entry and exit gate will be open ) খুলে দেওয়া হচ্ছে।  মেট্রো ষাত্রীরা (metro passenger)অনেকদিন ধরেই এই দাবি জানিয়ে আসছিলেন। অনেক ভাবনা-আলোচনার পরে অবশেষে যাত্রীদের সমস্যা মেটাতে উদ্যোগী হলেন মেট্রো কর্তৃপক্ষ। সোমবার থেকে একাধিক স্টেশনের একাধিক গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।  মেট্রোর এই পদক্ষেপের  ফলে নিউ নর্মাল পিরিয়ডে (new normal period)যাত্রীদের যে ভোগান্তির হচ্ছিল, তা অনেকটাই কমবে বলা মনে করা হচ্ছে।

করোনা (Corona virus) আবহে লকডাউন (lockdown)পরবর্তী সময়ে অতিরিক্ত ভিড় এড়াতে প্রায় সব স্টেশনেই পাতালপ্রবেশের একাধিক গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। প্রতিটি স্টেশনেই একটি বা দু’টি গেট খোলা হচ্ছিল। কোথাও আবার একটি গেটে প্রবেশ অন্য গেটে বেরনোর ব্যবস্থা করা হয়েছিল। যার ফলে চূড়ান্ত নাকাল হতে হচ্ছিল যাত্রীদের। কাছাকাছি গেট খোলা না থাকায় অনেকটা ঘুরে  হেঁটে গিয়ে অন্য গেট দিয়ে ঢুকতে হচ্ছিল। এর ফলে  ট্রেন মিস তো করছিলেনই যাত্রীরা, সময়ও লাগছিল অনেকটা বেশি।  সেই সমস্যা খানিকটা লঘু করতে বেশ কয়েকটি স্টেশনের একাধিক গেট খোলার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার থেকে একাধিক স্টেশনে মোট ৫টি অতিরিক্ত গেট খোলা হবে। সেন্ট্রাল  (central metro)স্টেশনের ৫ নম্বর গেট কাল থেকে খোলা থাকবে প্রবেশের জন্যও। কালীঘাট (kalighat) স্টেশনের ৪ এবং ৫ নম্বর গেট দিয়েও যাত্রীরা বেরতে পারবেন। ১০ নম্বর গেট দিয়ে করা যাবে প্রবেশ। কাল থেকে রবীন্দ্র সরোবর (rabindra sarobar) স্টেশনের চার নম্বর গেট খুলে দেওয়া হবে যাত্রীদের বেরনোর জন্য। সেই সঙ্গে চাঁদনী চক এবং পার্ক স্ট্রিট (park st metro) স্টেশনের ১ নম্বর গেট দিয়ে প্রবেশ এবং প্রস্থান দুই’ই করা যাবে।

আরও পড়ুন-কয়লা কাণ্ডে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ আইপিএস অফিসার তথাগত বসুকে

Advt

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...