Saturday, April 4, 2026

সব স্কুল স্যানিটাইজ না করে খোলা সম্ভব নয় : পার্থ

Date:

Share post:

কবে খুলবে স্কুল? কবে আবার পড়ুয়াদের কলকাকলিতে মুখর হয়ে উঠবে শিক্ষাঙ্গন? অভিভাবক-পড়ুয়া সকলেই এই উত্তরের আশায় রয়েছেন। তবে এখনি স্কুল খোলা হবে এমন সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। রাজ্যের শিক্ষামন্ত্রী  পার্থ চট্টোপধ্যায় একথা স্পষ্ট করে দিয়েছেন।

করোনা ভাইরাস সংক্রমণের পড়ে লকডাউনের শুরুর দিন থেকেই  বন্ধ স্কুল-কলেজ। নিউ নর্মালে সরকারি-বেসরকারি অফিস, সংস্থা খুললেও স্কুল-কলেজে খোলেনি। এই পরিস্থিতিতে কবে তা খুলবে সেই প্রশ্ন রয়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও অভিভাবকদের। সে ব্যাপারে জবাব দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন পার্থবাবু  সাংবাদিকদের   বলেন, ‘স্কুল-কলেজ স্যানিটাইজেশনের কাজ চলছে। তারপর সব দিক বিবেচনা করে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে তবেই স্কুল কলেজ খোলার ব্যাপারে  সিদ্ধান্ত নিতে  হবে।’ শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘স্কুল, কলেজ খুললেই হবে না। ছাত্রছাত্রীরা যাতে আক্রান্ত না হয় সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে। ইতিমধ্যেই অনেক রাজ্য স্কুল খুলেছিল। কিন্তু সংক্রমণ ছড়ানোয় ফের তা বন্ধ করে দিতে হয়েছে।’ তাঁর কথায়, ‘শিক্ষার সঙ্গে স্বাস্থ্যের দিকটাও আমাদের দেখতে হচ্ছে। কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে পঠনপাঠন চালাতে হবে। তাই আমরা প্রযুক্তির দিকে বিশেষ নজর দিয়েছি।’

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...