Sunday, April 12, 2026

ধূমপায়ী, নিরামিষাশীদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, বলছে সমীক্ষা

Date:

Share post:

এবার CSIR-এর সমীক্ষায় নতুন তথ্য। ধূমপায়ী, নিরামিষাশীদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। শুধু তাঁদের কোভিডে আক্রান্ত হওয়া সম্ভাবনাই কম নয়, জানা গিয়েছে, যাঁদের ব্লাড গ্রুপ ‘A’ এবং ‘O’ তাঁদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা কম।

দিল্লির সিএসআইআর-IGIB-র তথ্য অনুযায়ী, ১০ হাজার ৪২৭ জনের মধ্যে ১ হাজার ৫৮ জনের করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। এদিকে গত বছর জুলাই মাসে স্বাস্থ্য মন্ত্রক জানায়, ধূমপায়ীদের ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। সংশ্লিষ্টদের থেকে করোনা সংক্রমণের আশঙ্কাও বেশি। কারণ ভাইরাস ছড়িয়ে পড়ার অন্যতম মাধ্যম হাত, মুখ। এই প্রেক্ষাপটে ধূমপায়ীদের সতর্ক হতে বলে স্বাস্থ্য মন্ত্রক। ধূমপায়ীদের শ্বাসকষ্টের সম্ভাবনা আছে বলেও জানায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

সমীক্ষা শেষে অন্য এক তথ্য দিয়েছে সিএসআইআর। গবেষণা পত্রে বলা হয়েছে, ‘ব্যক্তিগত পরিবহন, বাড়িতে থেকে পেশা, ধূমপান, নিরামিষাশী, ‘A’ ও ‘O’ ব্লাড গ্রুপের ক্ষেত্রে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি তুলনামূলক কম। অন্যদিকে ‘B’এবং ‘AB’ ব্লাড গ্রুপের সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি।’

আরও পড়ুন-বৃহস্পতির চাঁদে বাজছে FM রেডিও, নাসার তত্ত্বে ভিনগ্রহীর সম্ভাবনা

Advt

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...