Wednesday, June 24, 2026

বিজেপির মিছিল থেকে হামলার অভিযোগ, মঙ্গলে একই পথে প্রতিবাদ মিছিল তৃণমূলের

Date:

Share post:

বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা দক্ষিণ কলকাতায়। পূর্বঘোষিত সূচি অনুযায়ী সোমবার, টালিগঞ্জ (Tollyganj) মেট্রো স্টেশন থেকে রাসবিহারী মোড় পর্যন্ত মিছিল শুভেন্দু অধিকারী-দিলীপ ঘোষের Shubhendu Adhikari-Dilip Ghosh) রোড শো হয়। চারু মার্কেট এর কাছে বিজেপির (Bjp) ব়্যালি (Rally) পৌঁছতেই মিছিল লক্ষ্য করে ছোড়া হল ইট। এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিল থেকে রেলিং টপকে গিয়ে পাল্টা হামলা চালান বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযোগ, পাড়ার ভিতরে ঢুকে বিজেপির কর্মী-সমর্থকরা মুহুর্মুহু ইট ছোড়েন। বাইক ভাঙচুর কর করা হয়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। তিনি জানান, পাড়ার মধ্যে ঢুকে হামলা চালিয়েছে বিজেপি। মহিলাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুলিশ ছিল বলেই তারা রক্ষা পেয়েছেন না হলে আরো বেশি হামলা চলত।

মিছিলের পথে চারু মার্কেট সহ তিন জায়গায় এই হামলার জন্য তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। তাদের অভিযোগ, বাংলায় জঙ্গলরাজ চলছে। পাল্টা অরূপ বিশ্বাস বলেন, তৃণমূল কর্মীদের পতাকা লাগানোর সময় হামলা চালায় বিজেপি। মমতার ছবিও ভেঙে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেছেন।

তৃণমূল নেতা তথা মন্ত্রী তাপস রায় (Taposh Roy) জানিয়েছেন, বিজেপি পরিকল্পিতভাবে এই হামলা করেছে। বাংলায় আইন-শৃঙ্খলাকে কালিমালিপ্ত করার জন্য এটা গেরুয়া শিবিরের ষড়যন্ত্র বলে।

তৃণমূল নেতা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chatterjee) বিজেপির হামলার ঘটনার নিন্দা করেন। তিনি জানান, এর প্রতিবাদে একই পথে মঙ্গলবার মিছিল করবে তৃণমূল।

আরও পড়ুন-কাল খেজুরিতে শুভেন্দু, পাল্টা চন্দ্রকোণায় কুণালের সভা

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...