Tuesday, June 2, 2026

শারীরিক সমস্যা থাকলে কোভ্যাকসিন দেওয়া যাবে না : ভারত বায়োটেক

Date:

Share post:

কোনরকম শারীরিক সমস্যা থাকলে কোভ্যাক্সিন নেওয়া যাবেনা। এমনই সতর্কতা জারি করল ভারত বায়োটেক। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা ইতিমধ্যেই একাধিক রোগে আক্রান্ত হওয়ার জন্য নানা ধরনের ওষুধ খেতে হয় তাদের কোভ্যাক্সিন নিতে নিষেধ করল ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা।

ভরত বায়োটেক এর তরফ থেকে জানানো হয়েছে , পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে তারা এই ভ্যাকসিন নেবেন না। পার্শ্ব প্রতিক্রিয়ার একটি তালিকাও তারা বের করেছে। সেগুলি হল ‌: নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, গলা বা মুখ ফুলে অ্যালার্জির সমস্যা ছিল বা আছে, অন্তঃস্বত্বা মহিলাদেরও করোনা টিকা না নেওয়াই উচিত বলে জানিয়েছে তারা। যাঁদের শরীরে রক্তপাত জনিত সমস্যা রয়েছে তাঁদেরও ভ্যাকসিন না নেওয়ার পরামর্শ দিয়েছে তারা। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম এবং নানা রকম অসুস্থতা শরীরে বাসা বেঁধে আছে তাদের এই ভ্যাকসিন না নেওয়াই উচিত।

গত শনিবার থেকে দেশজুড়ে টিকাকরণ শুরু হয়েছে। আর তারপর থেকেই দেশের নানা প্রান্ত থেকে একাধিক পার্শ্বপ্রতিক্রিয়ার খবর আসতে শুরু করেছে। আর এরপরই আসরে নামল ভারত বায়োটেক।

  1. Advt

Related articles

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...

তীব্র গরমে পরিবর্তিত হতে পারে ক্লাস টাইম, স্কুলগুলিকে বিশেষ নির্দেশ বিকাশ ভবনের 

গরমের ছুটি কাটিয়ে স্কুল চালু হতে না হতেই এবার বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। দক্ষিণবঙ্গের একাধিক...

দেশে ফিরছেন অভিজিৎ, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দিল্লিতে ধর্নার ডাক ‘আরশোলা পার্টি’র

নিট (NEET), সিবিএসই (CBSE) এবং সিইউইটি (CUET)-এর মতো দেশের বড় বড় পরীক্ষাগুলির চরম অব্যবস্থার কারণে ১ কোটিরও বেশি...

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...