Monday, April 6, 2026

২০১৪ টেট নিয়ে নতুন করে আইন জটিলতা

Date:

Share post:

  1. জট ছাড়ছে না বরং আরো পাকাচ্ছে। ২০১৪-র প্রাথমিক টেট মামলায় নতুন করে আবার আইনি জটিলতা। ফের উত্তরপত্র যাচাইয়ের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে মার্চে।

২০১৪ সালে অনুষ্ঠিত টেট পরীক্ষার প্রশ্নপত্রে ৬ টি প্রশ্ন ভুল ছিল। তা নিয়ে কলকাতা হাইকোর্টে এর আগেই একপ্রস্থ মামলা-পালটা মামলা হয়েছে। সমস্ত জটিলতা কাটিয়ে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করতে গত ২৩ ডিসেম্বর সফল প্রার্থীদের নথি যাচাই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু তারপরেও ওই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে একাধিক মামলা দায়ের হয়। সম্প্রতি প্রশ্ন ভুলের ইস্যুকে সামনে এনে কয়েক হাজার পরীক্ষার্থী ওই বিজ্ঞপ্তি বাতিল করতে আদালতের দ্বারস্থ হয়েছেন। সোমবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে সবকটি মামলার

শুনানি হয়। মামলাকারীদের আইনজীবীরা দাবি করেন, যেহেতু সে বছর ৬ টি প্রশ্ন ভুল ছিল তাই বহু পরীক্ষার্থী নম্বর পাননি। তাই ২৩ তারিখের ওই বিজ্ঞপ্তি বাতিল করা হোক।

লক্ষ্মী গুপ্ত দাবি করেন, ২৩ তারিখের ওই বিজ্ঞপ্তি শুধুমাত্র সফল পরীক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ। যারা বর্তমানে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা ওই ভুল প্রশ্নগুলির নম্বর পেলে সফল হতে পারতেন কিনা তা ফের তাদের উত্তর পত্র যাচাই করে তবেই বলা সম্ভব। এ ব্যাপারে তিনি একটি রিপোর্ট দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানান।

ভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি ভরদ্বাজ নির্দেশ দেন, মামলাকারীদের উত্তরপত্র ফের যাচাই করার। বলা হয়েছে, ৬ টি ভুল প্রশ্নের নম্বর দেওয়ার পর কতজন সফল হলেন সেই রিপোর্ট আদালতে পেশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। রিপোর্ট মেলার পর ও এই মামলার ভবিষ্যতের উপর তাদের নিয়োগ প্রক্রিয়া নির্ভর করবে। আগামী মার্চ মাসের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ভরদ্বাজ।

Advt

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...