Thursday, June 25, 2026

মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর বিজেপি: কটাক্ষ মমতার

Date:

Share post:

“মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর বিজেপি। গোখরো-কেউটে থেকেও বিষাক্ত। ওদের এক কামড়েই শেষ। একসময়ের মাওবাদী উপদ্রুত পুরুলিয়ায় দাঁড়িয়ে গেরুয়া শিবিরকে এভাবেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, এরা বাংলা কে চেনে না। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে পালিয়ে যায়।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, লোকসভা ভোটের পরে কোনো উন্নয়ন করেননি বিজেপি-র (Bjp) জন প্রতিনিধিরা। “বিজেপি মিথ্যে কথা বলে। ফেক ভিডিও ছড়ায়। ওদের কোন ভিডিও হোয়াটসঅ্যাপ বিশ্বাস করবেন না” সভায় উপস্থিত কর্মী সমর্থকদের প্রতি বার্তা তৃণমূল (Tmc) নেত্রীর।

মুখ্যমন্ত্রী বলেন, পুরুলিয়ায় এর আগে প্রতিদিন ছিল অশান্তি, অসন্তোষ। এখন অনেক মাওবাদী মূল স্রোতে ফিরে এসেছেন। রাজ্য সরকার তাদের চাকরি দিয়েছে। কিন্তু ফের পুরুলিয়া-জঙ্গলমহলকে অশান্ত করতে চাইছে পদ্ম শিবির। “মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর বিজেপি।” পুরুলিয়া (Purulia) বহিরাগতদের নিয়ে এসে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে তারা- অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। পুরুলিয়ার মানুষকে রুখে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি।

আরও পড়ুন:পুরুলিয়ার জনসভা মাতালেন শতাব্দী

Advt

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...