Saturday, April 4, 2026

বৃষ্টি হবে উত্তরবঙ্গে, জাঁকিয়ে শীত দক্ষিণে

Date:

Share post:

শুরু হতে চলেছে শীতের নয়া ইনিংস। আগামী দুদিন তাপমাত্রা সামান্য বাড়লেও বৃহস্পতিবার রাত থেকেই ফের নামবে তাপমাত্রার পারদ পড়বে জাঁকিয়ে শীত এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কাল অর্থাৎ বুধবার পারদ কিছুটা ঊর্ধমুখী থাকবে। বৃহস্পতিবার রাত থেকে ফের আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা। উত্তুরে হাওয়ার দাপটে ওইদিন থেকে ফের পারদ নামবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে সপ্তাহের শেষে ফের কনকনে ঠান্ডার সম্ভাবনা।

শীত যাওয়ার আগেই জাঁকিয়ে ঠান্ডা রাজ্যজুড়ে। জেলায় জেলায় পারদ পতনে খুশি বঙ্গবাসীও। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার রাজ্যজুড়ে কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে থাকবে আংশিক মেঘলা আকাশ। আজ ও কাল কলকাতাসহ রাজ্যে বাড়বে তাপমাত্রা। রাত ও দিনের তাপমাত্রা বাড়ায় সামান্য গরম অনুভূত হতে পারে। বৃহস্পতিবার রাত থেকেই ফের আবহাওয়ার পরিবর্তন হবে। দক্ষিণ-পশ্চিম হাওয়ার প্রভাব কাটিয়ে আবার উত্তুরে হাওয়া বইবে।

বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ফের ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। শুক্র ও শনিবার জমিয়ে শীত অনুভূত হবে। রবিবারেও থাকবে শীতের আমেজ। হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার থেকেই ধীরে ধীরে ফের পারদ উঠতে শুরু করবে। আজ ও কাল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। ঘন কুয়াশাও থাকবে উত্তরবঙ্গ। দৃশ্যমানতা অনেকটা নেমে যেতে পারে। আজ সকালে কলকাতায় কুয়াশা থাকলেও বেলা বাড়ায় রয়েছে আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ।

আরও পড়ুন-“তাঁর উজ্জ্বল উপস্থিতির অভাব অনুভব করি”, সৌমিত্রর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য মমতার

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...