Thursday, June 25, 2026

“তাঁর উজ্জ্বল উপস্থিতির অভাব অনুভব করি”, সৌমিত্রর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য মমতার

Date:

Share post:

আজ, ১৯ জানুয়ারি। বাংলা চলচ্চিত্রে (Bengali Flim) কিংবদন্তি (Legendary) অভিনেতা (Actor)
সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Sumitra Chatterjee) ৮৬ তম জন্মদিন (Birth Anniversary)। প্রয়াত অভিনেতাকে জন্মদিনের শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে তিনি লিখেছেন, “সৌমিত্রদাকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাই। তিনি একজন কিংবদন্তি, যিনি নিজের কর্মক্ষেত্রের সর্বত্র স্বকীয়তার ছাপ রেখে গেছেন। আমরা তাঁর উজ্জ্বল উপস্থিতির অভাব অনুভব করি। সম্প্রতি আমার সৌভাগ্য হয়েছিল সৌমিত্রদার আঁকা ছবি, সিনেমার পোস্টার এবং তাঁর ডিজাইন করা কস্টিউমের প্রদর্শনীর উদ্বোধন করার। তাঁর পরিবারের মানুষদের ভালোবাসা এবং উষ্ণতায় আমি অভিভূত।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বাইপাসের সংলগ্ন আনন্দপুরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি নিয়ে শুরু হয় বিশেষ প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের উদ্যোক্তা সৌমিত্র চট্টোপাধ্যায় ফাউন্ডেশন। সেখানে অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি শিল্পী যোগেন চৌধুরী প্রস্তাব দেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন ও কাজ নিয়ে একটি সংগ্রহশালা তৈরি করা হোক। সব জিনিসগুলোকে এক জায়গায় এনে বর্তমান ও আগামী প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখার চেষ্টা করা উচিত। এরপরই মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, লিখিত প্রস্তাব পেলেই যৌথ উদ্যোগে পদক্ষেপ নেবে সরকার।

গত ১৫ নভেম্বর বেলা ১২টা ১৫ মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে জীবনাবসান হয় সৌমিত্রবাবুর। করোনা আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর বেলভিউ হাসপাতালে ভর্তি হন এই প্রবীণ অভিনেতা। পরে করোনামুক্ত হলেও দেখা দেয় অন্যান্য সমস্যা। চলছিল জীবন-মৃত্যুর লড়াই। শেষপর্যন্ত, ৪০ দিনের মাথায় সকলকে কাঁদিয়ে চলে যান তিনি।

আরও পড়ুন-হাজারি বস্তির সংস্কারে বরাদ্দ ৩ কোটি, নতুন নাম “মমতা কলোনি”

Advt

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...